শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অভ্যুত্থানের সময় স্যালুট দেয়া ‘সেই রিকশা চালক’ এনসিপির মনোনয়ন নিলেন

গত বছরের জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি স্যালুট দিয়ে ব্যাপক আলোচনায় আসা রিকশাচালক সুজন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়নপত্র গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি দলীয় মনোনয়নপত্র হাতে নেন।

জুলাই অভ্যুত্থানে গুরুতর আহত খোকন চন্দ্র বর্মণও একই দল থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। বর্তমানে খোকন চিকিৎসার জন্য রাশিয়ায় অবস্থান করছেন।

আজই জাতীয় নাগরিক পার্টি থেকে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। শেষ দিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও কেন্দ্রীয় নেত্রী তাসনিম জারা।

ঢাকা-৮ আসনে সুজনের প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাস

জুলাই বিপ্লবের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের স্যালুট জানিয়ে দেশব্যাপী আলোড়ন তোলা সেই রিকশাচালক সুজন এবার আনুষ্ঠানিকভাবে জাতীয় নির্বাচনের লড়াইয়ে নামার প্রস্তুতি নিচ্ছেন। সুজন ইতোমধ্যেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ঢাকা-৮ আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি দলীয় মনোনয়নপত্র হাতে নেন।

সুজন জানান, তিনি ঢাকা-৮ আসন থেকে জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ঢাকা-৮ আসন থেকে নির্বাচন করার কারণ ব্যাখ্যা করে সুজন বলেন, ঢাকা-৮ আসনের ভার্সিটি এলাকায় আমি জুলাই আন্দোলনে শরিক হয়েছিলাম। এ জন্য আমি ঢাকা-৮ আসন থেকে মনোনয়ন ফরম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

ঢাকা-৮ আসনে (মতিঝিল-শাহজাহানপুর-রমনা) বিএনপি মির্জা আব্বাসকে প্রার্থী হিসেবে প্রাথমিক মনোনয়ন দিয়েছে। তাই এই আসনে মির্জা আব্বাসের প্রতিদ্বন্ধী হচ্ছেন রিকশাচালক সুজন।

জুলাই বিপ্লবের সময় শিক্ষার্থীদের প্রতি তার স্যালুটের দৃশ্যটি দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং তিনি জনগণের ব্যাপক ভালোবাসা ও সমর্থন লাভ করেন। সেই জনপ্রিয়তাকে পুঁজি করেই নির্বাচনে জয়ী হবেন বলে আশাবাদী সুজন।

উল্লেখ্য, এর আগে এই দলটি থেকেই জুলাইয়ে মারাত্মকভাবে আহত আরেক আন্দোলনকারী খোকন চন্দ্র বর্মণ মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। চিকিৎসার জন্য বর্তমানে তিনি রাশিয়ায় অবস্থান করছেন।

একই রকম সংবাদ সমূহ

ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ৫ দিনের রিমান্ডে

রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক

ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য চেয়ারম্যান, সাধারণ সদস্য এবং সংরক্ষিত নারী সদস্য পদেরবিস্তারিত পড়ুন

২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হকবিস্তারিত পড়ুন

  • জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম
  • ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটলে রাষ্ট্রই থাকবে না: রিজভী
  • ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না’ বলা ওসি গ্রেফতার
  • গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী
  • নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার
  • পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • ইউপি নির্বাচন বিধিমালার গেজেট প্রকাশ, এসেছে পরিবর্তন
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা
  • অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী