মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কওমি মাদরাসার শিক্ষার্থীদের জন্য সুখবর

কওমি মাদরাসার শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগের ঘোষণা দিলেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। রোববার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, এখন থেকে কওমি মাদরাসার স্বীকৃত ডিগ্রিধারী ব্যক্তিরাও নিকাহ রেজিস্ট্রার বা কাজী পদে আবেদন করতে পারবেন।

আইন উপদেষ্টা জানান, এত দিন এই পদে আবেদন করার সুযোগ ছিল কেবল আলিম সনদধারীদের জন্য। তবে আইন মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিধান সংশোধন করায় নতুন এই সুযোগ সৃষ্টি হয়েছে। এর ফলে কওমি মাদরাসার স্বীকৃত বোর্ড থেকে দাওরায়ে হাদিস পাস করা ব্যক্তিরাও আজ থেকে এই পদে আবেদন করার যোগ্য বলে গণ্য হবেন।

এই সিদ্ধান্তকে কওমি শিক্ষার্থীদের জন্য একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। বহুদিন ধরে কওমি সনদের মর্যাদা ও সরকারি ব্যবস্থায় তার প্রাতিষ্ঠানিক স্বীকৃতি বৃদ্ধির দাবি জানানো হচ্ছিল। নতুন সংশোধনের ফলে কাজী নিয়োগে যোগ্যতার পরিধি আরও বিস্তৃত হলো।

একই রকম সংবাদ সমূহ

সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

পুলিশ টিমকে একসঙ্গে চা বা বিশ্রামে যাওয়ার বিষয়ে সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের সময় পুরো টিম যেন একসঙ্গে চা খেতে বাবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এখনো নির্ধারিত হয়নি: ইসি সচিব

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এখনো নির্ধারিত হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতারবিস্তারিত পড়ুন

  • বিভেদ-বিভাজন চলতে থাকলে শেখ হাসিনা তালি বাজাবে: রিজভী
  • হাসিনা দেশে আসলে কী পদক্ষেপ নেওয়া হবে, জানালেন নাহিদ
  • বিরোধীদল এখন নিষিদ্ধ আওয়ামী লীগের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • বেনজীরের কাছে অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • ঢাকার চারপাশের নৌপথে বেসরকারি উদ্যোগে চলবে ওয়াটার বাস
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পদায়নের তারিখ ঘোষণা, শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • পুলিশের ওপর হামলা হতে পারে, এমন সুনির্দিষ্ট তথ্য নেই: ডিবি