বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১১৯ আসনে প্রার্থী দিলো জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১৯টি সংসদীয় আসনে ১৩১ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় পার্টি (একাংশ) ও জেপির নেতৃত্বে গঠিত নতুন রাজনৈতিক জোট ‘জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট’।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে সংবাদ সম্মেলনে জোটের প্রার্থীদের নাম ঘোষণা করেন জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু।

এ সময় বক্তব্য দেন- জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, জাতীয় পার্টির মহাসচিব ও ফ্রন্টের মুখপাত্র এবিএম রুহুল আমিন হাওলাদার, জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ এবং জোটের প্রধান সমন্বয়ক গোলাম সারোয়ার মিলন।

শীর্ষ নেতা ও হেভিওয়েট প্রার্থী

জোটের ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন— আনিসুল ইসলাম মাহমুদ : চট্টগ্রাম-৫ (চেয়ারম্যান, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট), আনোয়ার হোসেন মঞ্জু : পিরোজপুর-২ (চেয়ারম্যান, জেপি), এ বি এম রুহুল আমিন হাওলাদার : পটুয়াখালী-১ (মহাসচিব, জাতীয় পার্টি), অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ : ঢাকা-১০ (সিনিয়র কো-চেয়ারম্যান, জাপা), অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু : কিশোরগঞ্জ-৩ (নির্বাহী চেয়ারম্যান, জাপা), শেখ শহিদুল ইসলাম : মাদারীপুর-৩ (মহাসচিব, জেপি), গোলাম সারোয়ার মিলন : মানিকগঞ্জ-২ (প্রধান সমন্বয়ক, ফ্রন্ট), শাহ মোহাম্মদ আবু জাফর: ফরিদপুর-২ (সাবেক এমপি), নাসরিন জাহান রতনা : বরিশাল-৬ (সাবেক এমপি), শফিকুল ইসলাম সেন্টু : ঢাকা-১৩ (জাপা নেতা), লিয়াকত হোসেন খোকা : নারায়ণগঞ্জ-৩ (সাবেক এমপি)।

জাতীয় পার্টির অন্যান্য প্রার্থী

জোটের প্রার্থী তালিকায় জাতীয় পার্টির আরও যেসব প্রার্থীর নাম রয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য—

নুরুল ইসলাম মিলন : কুমিল্লা-৮ (সাবেক এমপি), নুরুল ইসলাম ওমর : বগুড়া-৬ (সাবেক এমপি), ইয়াহ ইয়া চৌধুরী : সিলেট-২ (সাবেক এমপি), মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল : নীলফামারী-৩ (সাবেক এমপি), পনির উদ্দিন আহম্মেদ : কুড়িগ্রাম-২ (সাবেক এমপি), নাজমা আক্তার : ফেনী-১ (সাবেক এমপি), সিরাজুল ইসলাম চৌধরী : চট্টগ্রাম-১২ (সাবেক এমপি), মো. নজরুল ইসলাম : চট্টগ্রাম-৭ (সাবেক এমপি), অ্যাডভোকেট আব্দুস সালাম চাকলাদার : টাঙ্গাইল-৫, ইঞ্জিনিয়ার মামুন অর রশীদ : জামালপুর-৪ (সাবেক এমপি), সোলায়মান আলম শেঠ : চট্টগ্রাম-৯, তপু রায়হান : ঢাকা-১৭ (জহির রায়হানের পুত্র), মো. জসিম উদ্দিন ভুইয়া : নেত্রকোনা-৩, সরদার শাহজাহান : পাবনা-১, মোবাবর হোসেন আজাদ : নোয়াখালী-৪, ফকরুল আহসান শাহজাদা : বরিশাল-৩, মো. বেলাল হোসেন : লক্ষীপুর-১, আমানত হোসেন আমানত : ঢাকা-১৬, জাহাঙ্গীর আলম পাঠান : ঢাকা-১৪, শাহ জামাল রানা : ব্রাহ্মণবাড়িয়া-৩, মাতলুব হোসেন লিয়ন : সাতক্ষীরা-২, মো. ইলিইয়াস উদ্দিন : শেরপুর-১, মো. রেজাউর রাজী স্বপন চৌধুরী : ঠাকুরগাঁও-১, রাশেদুল ইসলাম : নীলফামারী-৪, নিগার সুলতানা রানী : লালমনিরহাট-২, শফিকুল ইসলাম বাদশাহ মিয়া : গাইবান্ধা-১, বরুন সরকার : রাজশাহী-১, অধ্যাপক কামরুজ্জামান : রাজশাহী-৩, তরিকুল ইসলাম স্বাধীন : পাবনা-৬, সুমন ঘোষ : মাগুরা-১, আলমগীর সিকদার : মাগুরা-২, এস এম আল যোবায়ের : বাগেরহাট-১, মাইনুল হাসান রাসেল : বরগুনা-১, মো. মহসিন হাওলাদার : পটুয়াখালী-২, মো. আনোয়ার হোসেন হাওলাদার : পটুয়াখালী-৪, গাজী সোহেব কবির : বরিশাল-৪, এম এ কুদ্দুস খান : ঝালকাঠি-২, ডা: সেলিমা খান : ঝালকাঠি-১, সেকান্দার আলী মুকুল বাদশা : পিরোজপুর-৩, ইদি আমিন এপোলো : ঢাকা-৯, এস এম আমিনুল হক সেলিম : ঢাকা-১১, হাজী নাসির উদ্দিন সরকার : ঢাকা-১২, অ্যাডভোকেট মাসুদুর রহমান মাসুদ : শরীয়তপুর-১, জাহাঙ্গীর আহমেদ : ময়মনসিংহ-৪, জাফর আহমেদ রাজু : ফেনী-২, মো. শামসুল আলম : কক্সবাজার-১, অ্যাডভোকেট মো. তারেক : কক্সবাজার-৩, শেখ মোহাম্মদ আলী : ঢাকা-১৮।

জেপি ও অন্যান্য শরিক দলের প্রার্থী

জোটের শরিক দলগুলোর প্রার্থীদের মধ্যে রয়েছেন— সালাহ উদ্দিন মাহমুদ (কক্সবাজার), মো. রুহুল আমিন (কুড়িগ্রাম-৪), মো. আসাদুজ্জামান (ঠাকুরগাঁও-৩), শওকত মাহমুদ (কুমিল্লা-৫), গোলাম মোর্শেদ রনি (নারায়ণগঞ্জ-৪), কে এম জাহাঙ্গীর (ঝিনাইদহ-২), দীপক কুমার পালিত (চট্টগ্রাম-৯), টি এম জহিরুল হক তুহিন (বরিশাল-৬), শাহ জামিল আমিরুল (মেহেরপুর-২), মির্জা আজম (খুলনা-১), ডাক্তার মুনির হোসেন (চাঁদপুর-৩)সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

দ্বৈত প্রার্থী দেওয়া আসন

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ১১টি আসনে একাধিক প্রার্থী দিয়েছে। আসনগুলো হলো— ঢাকা-১০, বরিশাল-৬, ঢাকা-১৭, চট্টগ্রাম-৯, শেরপুর-১, শরীয়তপুর-১, ঢাকা-১৮, বরগুনা-১, বরিশাল-৪, ঝালকাঠি-২ ও টাঙ্গাইল-৮।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

ডিএনডি বাঁধ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩বিস্তারিত পড়ুন

বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

যাত্রীদের বাড়তি চাপ ও চাহিদা বিবেচনায় নিয়ে মেট্রোরেলের চলাচলের সময় ২০ মিনিটবিস্তারিত পড়ুন

  • সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিদ্যুতের দাম বাড়লো
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • বাংলাদেশে একটি ‘বড় হত্যাকাণ্ড’র সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা ছিল: দাবি মমতার
  • নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকার: অর্থমন্ত্রী
  • মোহাম্মদপুরে সন্ত্রাসী সমস্যা ওভারনাইট সমাধানযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
  • শিগগিরই মন্ত্রিসভায় নতুন মুখ, আসতে পারেন যেসব জেলা থেকে
  • স্বজন-প্রতিবেশীদের সাক্ষ্যে উঠে এলো রামিসা হত্যার ভয়াবহ চিত্র