বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সমর্থকদের বিপদে ফেলে রেখে পালিয়েছে হাসিনা: মির্জা ফখরুল

দেশে শান্তি ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশে শান্তি নিয়ে আসার চেষ্টা করব, এটাই এখন দরকার। অন্যান্য বার এই এলাকায় নৌকা আর ধানের শীষ মার্কা নিয়ে ছুটোছুটি করতে হয়েছে। এবার নৌকা নেই, পালিয়েছে। শেখ হাসিনা তাদের সমর্থকদের বিপদে ফেলে রেখে গেছে।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও-১ আসনের রায়পুর ইউনিয়নের মোলানী বাজার এলাকায় এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন মির্জা ফখরুল।

সংখ্যালঘুদের আশ্বস্ত করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা তাদের (আওয়ামী লীগ সমর্থক) পাশে দাঁড়িয়েছি। আমরা হিন্দু ভাইদের পরিষ্কার বলেছি, আপনারা চিন্তা করবেন না, আমরা আছি আপনাদের সাথে। যারা অন্যায় করেছে তাদের শুধু শাস্তি হবে। যারা অন্যায় করেনি তাদের শাস্তি হবে না। তাদের বুকের মধ্যে রাখব।’

ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমাকে সমর্থন করলে উন্নয়নের কাজগুলো করব।’

জোটের রাজনীতি ও দুর্নীতি প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘২০০১ সালে জামায়াত বিএনপির সাথে জোটে থাকলেও বলা হচ্ছে বিএনপি দুর্নীতি করেছে। তাহলে ভাগ তো তারাও পেয়েছে।’

নির্বাচনী গণসংযোগে মির্জা ফখরুল ধানের শীষ মার্কার লিফলেট বিতরণসহ দেশ ও এলাকার সার্বিক উন্নয়নে নানা প্রতিশ্রুতি দেন। এদিন তিনি আরও বেশ কয়েকটি গণসংযোগে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন।

একই রকম সংবাদ সমূহ

সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা

গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার পাঁচ বছর দায়িত্বে থাকবে, এটি মেনে নিয়েই রাজনীতি করাবিস্তারিত পড়ুন

রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের

আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রীবিস্তারিত পড়ুন

লংমার্চে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী

লংমার্চ কর্মসূচিকে কেন্দ্র করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে বিএনপি তা মেনেবিস্তারিত পড়ুন

  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছে: রেল প্রতিমন্ত্রী
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • নতুন সংবিধানের মধ্যে যাওয়ার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আদালতে জামিননামা জমা দিলেন এমপি গাজী নজরুল
  • বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী