শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সুন্দরবন দিবসকে জাতীয় দিবস ঘোষনার দাবিতে স্মারকলিপি পেশ

১৪ ফেব্রয়ারি জাতীয় সুন্দরবন দিবস ঘোষনা ও পালনের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান।

সুন্দরবন দিবস উদ্যাপন কমিটি সাতক্ষীরা জেলা কমিটির পক্ষ থেকে (২২ ফেব্রুয়ারি ২০২৬) সাতক্ষীরা জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান মন্ত্রী বরাবর স্মারক রিপি প্রদান করা হয়েছে। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম ম‌ঈন।

এসময় উপস্থিত ছিলেন স্বদেশ সংস্থার নির্বাহী পরিচালক এবং সাতক্ষীরা জেলা সুন্দরবন দিবস উদযাপন কমিটির সদস্য সচিব মাধব চন্দ্র দত্ত, প্রতিবেশ সংকটাপন্ন এলাকা- ইসিএ জেলা সদস্য সাকিবুর রহমান বাবলা, অ্যাড. মুহা. মনির উদ্দীন, অ্যাড. কাজী আব্দুল্লাহ আল্ হাবিব, ফাহিম হাসনাত ইমন ও স্বদেশ সংস্থায় কর্মরত শরিফুল ইসলাম প্রমুখ।

স্মারকলিপিতে সুন্দরবন সুরক্ষায় সুন্দরবন দিবস উদুযাপন কমিটির পক্ষ থেকে ১২টি দাবি পেশ করা হয়।

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এবং উপকুল অঞ্চলের জনগোষ্ঠীকে প্রাকৃতিক রক্ষাকবচ হিসাবে সুন্দরবন রক্ষায় সকল দেশি এবং বিদেশি অংশীদারদের উদ্যোগ গ্রহণ করতে হবে।

*সুন্দরবন যাতে সমুদ্রস্ফীতির ফলে লবণাক্ততা হতে রক্ষা পেতে এ অঞ্চলে কাঙ্খিত পলি গঠনে উজানে অপরিকল্পিত বাঁধ বন্ধে সরকারি এবং আন্তর্জাতিকভাবে উদ্যোগ গ্রহণে দাবি এবং প্রচারণা।

*সুন্দরবন এবং সংলগ্ন এলাকার পরিবেশ ধ্বংসকারী যে কোন উদ্যোগকে প্রতিহত করতে জনগণ ও সরকারকে পূর্বাভাস ও পরামর্শ প্রদান।

*সুন্দরবনের সংরক্ষিত বনাঞ্চলের ভিতরে, বনটির ও বন্যপ্রাণী অভয়ারণ্যের অতি সন্নিকটে পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ কেন্দ্র ও অন্যান্য কলকারখানা স্থাপনের সিদ্ধান্ত বাতিল করতে হবে।

*বন সন্নিহিত এলাকার জনগোষ্ঠীর বিকল্প কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সুন্দরবনের উপর নির্ভরশীলতা কমাতে সকল মহলকে পরামর্শ প্রদান।

*সুন্দরবনকেন্দ্রিক উন্নয়ন কর্মকান্ডে বিশেষকরে জলবায়ু পরিবর্তন অভিযোজন কার্যক্রমে অপচয় ও দুর্নীতিরোধে জনমত গঠন ও সকল অংশীজনের সমন্বয়ে কার্যকর চাহিদা সৃষ্টি করা।

*সুন্দরবনের সম্পদ আহরণকারী বনজীবী ও জেলেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারী নীতি কার্যকর এবং প্রয়োজনে নতুন নীতিমালা প্রণয়নে সহায়তা করা।

*বন ব্যবহারকারীদের সুন্দরবন সংরক্ষণের পক্ষের শক্তি হিসেবে সংগঠিত ও সচেতন করার কাজে নিয়োজিত সকল মহলকে সহায়তা।

*সুন্দরবনকে আন্তর্জাতিক ট্যুরিজম স্থান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পরিবেশবান্ধব কর্মকান্ডে সহায়তা ও উৎসাহ প্রদান।

*সুন্দরবনের অবক্ষয়রোধকল্পে বনবিদ, শিক্ষাবিদ, গবেষক, পরিবেশিবিদ, সামাজিক প্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিদের সুন্দরবন উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্তকরণ ও সহযোগিতা বৃদ্ধি।

*পরিবেশ ও বন সংক্রান্ত নতুন আইনসমূহ পর্যালোচনা, সুপারিশ প্রণয়ন ও এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টি, এবং ১৪ ফেব্রুয়ারী কে জাতীয় দিবস ঘোষনা ও পালন করা।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়