শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আরো খবর....

দেবহাটার জনপ্রতিনিধি ও ডিপিও সদস্যদের সাথে প্রতিবন্ধী উন্নয়নে ষান্মাসিক সভা

প্রতিবন্ধীদের একীভূত স্বাস্থ্য ও পুনর্বাসন সেবা সম্প্রসারণ প্রকল্প ফেস-২’র আওতায় দেবহাটার নওয়াপাড়ায় জনপ্রতিনিধি ও ডিপিও সদস্যদের সাথে ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সভা কক্ষে বেসরকারি সংস্থা ডিআরআরএ’র আয়োজনে স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা মন্ত্রাণালয় ও আস্ট্রেলিয়ান এইডের সহযোগীতায় উক্ত সভা অনুষ্ঠিত হয়। নওয়াপাড়ায় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মূল প্রবন্ধ তুলে ধরে আলোচনা করেন ডিআরআরএ’র জেলা ম্যানেজার আবুল হোসেন। নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ইউপি সচিব কামরুজ্জামানের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউপি সদস্য নুরুজ্জামান সরদার, আসমোতুল্লাহ আসমান, মনিরুজ্জামান মনি, আকবর আলী, আবুল খায়ের, আল্পনা অধিকারী, ডিআরআরএ’র কমিউনিটি মবিলাইজার করবী স্বর্ণকার, ডিপিও সদস্য সাবিয়া সুলতানা, আসের আলী প্রমুখ।
সভায় প্রতিবন্ধীদের বিভিন্ন সমস্যা তুলে ধরে সমাধানের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া ডিআরআরএ পক্ষ থেকে ২শত পরিবারে ত্রাণ, সুরক্ষা সামগ্রী বিতরণ করা হবে। যার মধ্যে নওয়াপাড়া ইউনিয়নে ১০৫ পরিবার এই সুবিধার আওতায় আসবে বলে জানানো হয়।

দেবীশহর মাধ্যমিক বিদ্যালয়ে ব্র্যাকের অবহিতকররণ সভা
দেবহাটা(সাতক্ষীরা)প্রতিনিধি: দেবহাটার দেবীশহর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ব্র্যাকের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১২টায় দেবীশহর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রকল্প বাস্তবায়ন অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অনিমা সিংহার সভাপতিত্বে নওয়াপাড়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শরৎ চন্দ্র ঘোষ, ম্যানেজিং কমিটির সদস্য মিজানুর রহমান, ইউপি সদস্য মিজানুর রহমান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আতিকুর রহমান প্রমুখ। এসময় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহার, নিরাপত্তা বজায় রাখা এবং বিদ্যালয়ের নির্মিত ভবনের ইট, রডসহ নির্মাণ সামগ্রীর মান ঠিক রেখে কাজ সম্পন্ন করতে সহযোগীতা কামনা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কুলিয়া ইউনিয়ন বিএনপি’র নামে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক কাউসার আজিজ দেবহাটা উপজেলার সরকারি কর্মকর্তা,বিস্তারিত পড়ুন

দেবহাটায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় আলোচনার ঝড়!

দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা চলমান মাদকের প্রভাব বিস্তার, চোরাচালানী বন্ধবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • সাতক্ষীরার দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • দেবহাটায় মাদ্রাসার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংবর্ধনা অনুষ্ঠান
  • দেবহাটায় বসুখালী খাল পুনঃখননের উদ্বোধন
  • দেবহাটায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৬ আসামী আটক
  • দেবহাটায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের মিলনমেলা
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি দেবহাটার সজল
  • ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল
  • দেবহাটায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
  • দেবহাটায় অপদ্রব্য পুশ করা চিংড়ি জব্দ ও জরিমানা