শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে চক্রান্তকারীদের বিরুদ্ধে ঘের ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

যশোরের কেশবপুরে খালিদ নামে এক মৎস ঘের ব্যবসায়ী অপপ্রচার ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সংবাদ সন্মেলন করেছে। মঙ্গলবার দুপুরে কেশবপুর প্রেসক্লাবের হল রুমে তিনি এই সংবাদ সন্মেলন করেন।

সংবাদ সন্মেলনে ঘের মালিক উপজেলার কন্দর্পপুর গ্রামের মনোয়ার হোসেনের ছেলে খালিদ হোসেন তার লিখিত বক্তব্যে বলেন, তিনি উপজেলার ০৫ নং মঙ্গলকোট ইউনিয়নের কন্দর্পপুর গ্রামের পশ্চিম হাজরাতলার কুড়ে ১৫০ বিঘা ও কন্দর্পপুর বানিয়ার পূর্বকুড় ৫০ বিঘা বিশিষ্ট ২টি ঘের জমির মালিকদের নিকট হতে লীজ নিয়ে দীর্ঘদিন ধরে সুনামের সাথে মাছ চাষ ও সময়মত হারির টাকা পরিশোধ করে আসছি। আমার ঘেরের চারপাশে অন্য মালিকানাধীন আরো ০৫ টি মৎস্য ঘের রয়েছে। ঐ সমস্ত ঘের মালিকরা ব্যক্তিস্বার্থে পানি সরবরাহের পথ আটকিয়ে রাখার কারনে বর্ষা মৌসুমে ঘেরের আশপাশের বাড়ী, কবরস্থানসহ ফসলী জমি পানিতে তলিয়ে যায়। যার ফলে ঐ এলাকার সাধারন মানুষের চরম ভোগান্তির শিকার হতে হয়। আমার নামীয় মৎস্য ঘের ২টি পাশ^বর্তি ঘের মালিক আব্দুস সোবাহান গাজী, আব্দুল তালেব গাজী ও কাদের গাজী উক্ত ঘের নিতে ব্যর্থ হয়ে তারাসহ এলাকার একটি কুচক্রিমহল সামাজিকভাবে আমাকে হেয়প্রতিপন্ন করতে সাংবাদিকদের কাছে ভুল তথ্য দিয়ে একের পর এক আমার বিরুদ্ধে বিভিন্ন পত্র পত্রিকায় মিথ্যা সংবাদ পরিবেশ করিয়েছে। ঘের মালিক খালিদ হোসেনের বিরুদ্ধে পত্রিকায় সংবাদ প্রকাশ ও অভিযোগের ভিত্তিতে স্থানীয় এমপির নির্দেশে সরেজমিন তদন্ত করেন, কেশবপুর পৌরসভার মেয়র মোঃ রফিকুল ইসলাম মোড়ল, যশোর সদর উপজেলার আরিপপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহারুল ইসলাম ও কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গৌতম কুমার রায় সহ আওয়ামীলীগের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে যান। তদন্তে আমার বিরুদ্ধে আনিত অভিযোগের কোন সত্যতা মেলেনি। এক পর্যায়ে বানিয়ার কুড় মৎস্য ঘেরে মাছ ছাড়া বাবদ প্রতিপক্ষের কাছে নগত ৩০ হাজার টাকা পরিশোধ করে দেয়ায় ঘেরটি সকলের মতামতের ভিত্তিতে আমাকে মৎস্য চাষের জন্য অনুমতি প্রদান করেন। সেই থেকে ঘেরে মৎস্য চাষ করছি। তিনি সংবাদ সন্মেলনের মাধ্যমে তার বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ষড়যন্ত্রকারীদের কথায় কান না দিয়ে সঠিক সংবাদ প্রকাশের জন্য উপস্থিত সাংবাদিকদের অনুরোধ জানান।
সংবাদ সম্মেলনে জমির মালিকদের মধ্যে উপস্থিত ছিলেন কন্দর্পপুর গ্রামের তৌহিদুল ইসলাম, আলী রেজা, ও মাসুদুজ্জামান প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক