সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা


হাবিবুল্লাহ বাহার, সাতক্ষীরা: সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালু, সাতক্ষীরা রেলপথ দৃশ্যমান করা, জেলার যোগাযোগব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ‘আলোচনা সভা’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন আন্দোলন পরিষদ, সুন্দরবন বিশ্ববিদ্যালয় সাতক্ষীরা জেলা বাস্তবায়ন কমিটি, ‘সময়ের দাবিতে সাতক্ষীরা সিটি কর্পোরেশন’ এবং সমৃদ্ধ সাতক্ষীরা জেলা বাস্তবায়ন পরিষদের আয়োজনে সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের সভাপতি এস এম মহিদার রহমানের সভাপতিত্বে এবং এ্যাডভোকেট আব্দুল্লাহ আল হাবিবের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডঃ মোহাম্মদ আব্দুল মজিদ। তিনি বলেন, সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ একাডেমিক কার্যক্রম দ্রুত চালু করতে হবে। ভিসি নিয়োগের দাবীসহ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর পাশাপাশি প্রয়োজনীয় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ, একই সঙ্গে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, সাতক্ষীরার মানুষের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল এর পিপি শেখ আলমগীর আশরাফ, সাতক্ষীরা জর্জকোর্টের অতিরিক্ত পিপি এ্যাড আকবর আলী,অতিঃ পিপি এ্যাড এ বি এম সেলিম, সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের সাধাঃ সম্পাদক মীর আবু বকর, কুমিরা মহিলা কলেজের সহকারী অধ্যাপক নূর মোহাম্মাদ পাড়, বিশিষ্ট সমাজসেবক শেখ মোহাম্মাদ জাহাঙ্গীর হাশেমী, প্রভাষক এস এম রজব আলী, আব্দুস সামাদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সাতক্ষীরা দেশের একটি সম্ভাবনাময় সীমান্তবর্তী জেলা হলেও দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্ষেত্রে কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে রয়েছে। শিক্ষা, যোগাযোগ, নগরায়ণ ও অর্থনৈতিক উন্নয়নের জন্য জেলার দীর্ঘদিনের দাবিগুলো বাস্তবায়ন করা প্রয়োজন।
বক্তারা বিশেষ করে সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্রুত একাডেমিক কার্যক্রম চালু, প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও প্রশাসনিক কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালুর দাবি জানান। পাশাপাশি সাতক্ষীরায় সুন্দরবন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, রেল যোগাযোগ বাস্তবায়ন এবং সাতক্ষীরাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার দাবিও তুলে ধরা হয়।
বক্তারা বলেন, সাতক্ষীরায় রেল যোগাযোগ চালু হলে ব্যবসা-বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন, পর্যটন ও মানুষের যাতায়াতে নতুন সম্ভাবনার দ্বার খুলবে। একইভাবে উচ্চশিক্ষার প্রতিষ্ঠান বৃদ্ধি পেলে জেলার শিক্ষার্থীদের পাশাপাশি বৃহত্তর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিক্ষার্থীরাও উপকৃত হবে।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা আবুল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ ফিরোজ হোসেন, মোঃ শাহজাহান আলী মিটন, শেখ কামরুল ইসলাম, জি এম সোহরাব হোসেন, এস এম রবিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মোঃ জাকিরুল ইসলাম, হাবিবুল্লাহ বাহার, এম এম রবিউল ইসলাম, মোঃ শফিকুল ইসলাম, মোঃ মাসুদুজ্জামান, জাহাঙ্গীর হোসেন, মিহিরুজ্জামান, হাফিজুর রহমান, আতিয়ার রহমান, গোলাম মোস্তফা, এনামুল হক সিকদার, আসাদুজ্জামান খান, মোঃ মনিরুল ইসলাম, লাল্টু হোসেন, মোঃ দেলোয়ার হোসেন, আতিকুজ্জামান, মোঃ হাফিজ, সভায় সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের নেতৃবৃন্দ, সাংবাদিক, আইনজীবী, শিক্ষক, বিভিন্ন সামাজিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভা থেকে সাতক্ষীরাবাসীর দীর্ঘদিনের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। একই সঙ্গে এসব দাবি বাস্তবায়নে ভবিষ্যতে আরও ঐক্যবদ্ধ কর্মসূচি গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন আয়োজক ও অংশগ্রহণকারীরা।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

নতুন পে-স্কেল : কার বেতন কত
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯বিস্তারিত পড়ুন

১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা
সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন এবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়
সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন অবশেষে জারি করেছেবিস্তারিত পড়ুন


