মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র সচিব

কার্যকর ও ফলপ্রসূ সফরের জন্য যতদিন সময় প্রয়োজন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ততদিনই যুক্তরাষ্ট্র সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়াম।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর এবারের জাতিসংঘ সফরকে কার্যকর করার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে। এ কারণে সফরের সময়সীমা নির্ধারণের ক্ষেত্রে প্রয়োজনীয় কর্মসূচি ও বৈঠককে বিবেচনায় নেয়া হবে। সফরের জন্য যতটুকু সময় প্রয়োজন, প্রধানমন্ত্রী ততদিনই সেখানে অবস্থান করবেন।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

পররাষ্ট্র সচিব জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলায় বক্তব্য দেবেন। তার বক্তব্যে বাংলাদেশের গণতান্ত্রিক নবযাত্রা, আইনের শাসন ও জবাবদিহিতা গুরুত্ব পাবে। পাশাপাশি বিশ্ব শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন এবং অর্থনৈতিক সহযোগিতার মতো আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়ও উঠে আসবে।

আসাদ আল সিয়াম বলেন, জাতিসংঘের আয়োজনে মোট পাঁচটি উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এসব বৈঠকে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্বার্থ ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা হবে। এর পাশাপাশি বাংলাদেশ নিজ উদ্যোগে দুটি পৃথক সাইডলাইন ইভেন্টের আয়োজন করেছে। এসব আয়োজনের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন অগ্রাধিকার ও অবস্থান আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরা হবে।

এদিকে সফরকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক হবে কি না এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বলেন, বহুপক্ষীয় সফরের কর্মসূচিতে শেষ মুহূর্ত পর্যন্ত বিভিন্ন কর্মসূচি যোগ-বিয়োগ হতে পারে। ফলে এ ধরনের বৈঠক বা সাক্ষাতের বিষয়ে সফরের কর্মসূচিতে পরিবর্তনের সুযোগ রয়েছে।

পররাষ্ট্র সচিব আরও জানান, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে সরকারের দুইজন মন্ত্রী থাকবেন। এছাড়া সফরে দুই রাজনৈতিক দলের নেতা সাইফুল হক ও গোলাম মহিউদ্দিনও প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন।

একই রকম সংবাদ সমূহ

পেট্রাপোলের বৈঠক ও সহিংসতার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী

ভারতের পেট্রাপোল সীমান্তে ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের বৈঠকবিস্তারিত পড়ুন

দিনভর স্বর্ণদ্বীপে ব্যস্ততার পর সন্ধ্যায় ফের সচিবালয়ে প্রধানমন্ত্রী

দিনভর নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনসহ নানা কর্মসূচিতেবিস্তারিত পড়ুন

বাল্যবিবাহ রোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের বয়স ১৮ নির্ধারণের সুপারিশ

বাল্যবিবাহ প্রতিরোধে নারী ও পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণবিস্তারিত পড়ুন

  • মত-পথ-আদর্শের ঊর্ধ্বে উঠে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে : মাহদী আমিন
  • কেশবপুরের সাবেক স্বতন্ত্র এমপি আজিজুল রাজধানীতে গ্রেপ্তার
  • জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ ইসলাম
  • প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত
  • তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্বে জাপানি প্রতিষ্ঠান
  • প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির
  • কে এই ঢাকার আলোচিত শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম?
  • বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
  • হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের সময় বেঁধে দিলো মন্ত্রণালয়
  • তরুণদের এসএমই খাতে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
  • নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী
  • বিশ্ববিদ্যালয়কে বেকারত্বের কারখানা বানানো যাবে না: শিক্ষামন্ত্রী