বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি

সাতক্ষীরার তালা বাজারের রত্না জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে দোকানের পেছনের দেয়াল ভেঙে চোরেরা ভেতরে প্রবেশ করে স্বর্ণ ও রুপার অলংকারসহ প্রায় ২৩ লাখ ৪ হাজার টাকার মালামাল নিয়ে গেছে বলে দাবি করেছেন দোকান মালিক উত্তম কুমার সিংহ।

শনিবার সকালে দোকান খুলে চুরির বিষয়টি টের পান উত্তম কুমার সিংহ। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

দোকান মালিক উত্তম কুমার সিংহ জানান, সকালে দোকান খুলে ভেতরে গিয়ে তিনি পেছনের দেয়াল ভাঙা দেখতে পান। চোরেরা ওই দেয়াল দিয়ে দোকানে প্রবেশ করে বিভিন্ন স্বর্ণ ও রুপার অলংকার নিয়ে গেছে বলে তাঁর দাবি।

দোকান মালিকের দেওয়া হিসাব অনুযায়ী, চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে ২১ ক্যারেটের ১২৪টি নাকফুল, যার আনুমানিক মূল্য ৬ লাখ ২০ হাজার টাকা,১৫টি আংটি, যার মূল্য প্রায় ৫ লাখ ৬০ হাজার টাকা,৫০ ভরির বেশি রুপা, যার মূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা। এছাড়া রুলি, হাতের বালা ও রুপার চেইনসহ আরও অলংকার, দেড় ভরি ওজনের একটি হার, এক জোড়া দুল, যার আনুমানিক মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা এবং ৬ আনা ওজনের একটি আংটি, যার মূল্য প্রায় ৮৪ হাজার টাকা চুরি হয়েছে বলে জানান তিনি।

সব মিলিয়ে চুরি যাওয়া স্বর্ণ ও রুপার অলংকারের আনুমানিক মূল্য ২৩ লাখ ৪ হাজার টাকা বলে দাবি করেছেন দোকান মালিক।

তালা বাজার বণিক সমিতির সভাপতি এস এম নুরুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশও ঘটনাটি তদন্ত করছে।

তবে চুরি যাওয়া মালামালের পরিমাণ ও আর্থিক মূল্য এখনো পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বক্কার সিদ্দীক বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে তালায় সংবাদ সম্মেলন, পরে এলাকাবাসীর সমাবেশ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: দৈনিক পত্রিকায় প্রকাশিত মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে প্রেসক্লাবের সাংবাদিকদের শুভেচ্ছা ও মতবিনিময়

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপায়ণ দেবের সঙ্গে সৌজন্যবিস্তারিত পড়ুন

তালা প্রেস ক্লাবের সাহিত্য সম্পাদকের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ

তালা প্রেস ক্লাবের সাহিত্য সম্পাদক অর্জুন বিশ্বাসের মা কল্যাণী বিশ্বাস (৭৫) আরবিস্তারিত পড়ুন

  • তালার ধানদিয়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আসাদ
  • মোস্তাফিজুর রহমান রেন্টুকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ, তালা প্রেসক্লাবের তীব্র নিন্দা
  • তালা উপজেলা জাতীয় ছাত্রশক্তির নতুন কমিটি; আহ্বায়ক রুমি, সদস্য সচিব রাকিবুল
  • তালা মহিলা কলেজে জেলা পরিষদ প্রশাসক হাবিবকে সংবর্ধনা, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ
  • খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • তালায় সুশীল প্রকল্পের সমাপনী অনুষ্ঠান
  • তালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, কয়েক মাসেই ফাটল
  • তালায় ৪৫টি স্কিমে ২০ লাখ টাকা বিনিয়োগ, ৪০টি গ্রাম প্রকল্পে পুনর্বিনিয়োগ ৪৫ লাখ
  • তালায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, কনস্টেবলসহ আটক ২
  • তালায় মেয়ের মৃ*ত্যুর বিচার দাবি, জামিনে থাকা আসামিদের বিরুদ্ধে হুমকির অভিযোগ