তালায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত


“শিশুবিয়ে আর নয়,কন্যা করবে বিশ্ব জয়” এই প্রতিপাদ্য স্লোগান সামনে রেখে একাধিক কর্মসূচীর মধ্যদিয়ে তালায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে তালা উপজেলা প্রশাসন এবং উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সোমবার (১২ অক্টোবর) সকালে উপ-শহরে র্যালী বের হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালক নাজমুন নাহার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ ইমান উদ্দীন, উপজেলা নির্বাচন অফিসার সাবিহা নাসরিন, সমাজসেবা অফিসার আরিফুজ্জামান, তথ্য আপা প্রকল্পের মুক্তি ঘোষ প্রমুখ।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। সভা শেষে দিবসটির উপর অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

পাটকেলঘাটার ব্যবসায়ী কেশব সাধুর পিতার মৃত্যু, তালা প্রেসক্লাবের শোক
পাটকেলঘাটার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং টাটা ক্রপ কেয়ারের স্বত্বাধিকারী কেশব কুমারবিস্তারিত পড়ুন

তালায় ‘সমতা ফোরাম’ সিএসও হাবের ত্রৈমাসিক সভা
সাতক্ষীরার তালায় নাগরিক সমাজ সংগঠনসমূহের যৌথ নেটওয়ার্ক ‘সমতা ফোরাম’ (সিএসও হাব, সাতক্ষীরা)-এরবিস্তারিত পড়ুন

তালার ধানদিয়া ইউনিয়নে ২লক্ষ টাকা মূল্যের গাছ কেটে ফেলার অভিযোগ
দেশে জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বৃক্ষরোপনের উপর গুরুত্ববিস্তারিত পড়ুন


