সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স


সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী একযোগে তথ্য সংগ্রহ বিষয়ক এক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বেলা ২টায় সাতক্ষীরা সদর উপজেলা ডিজিটাল কর্নারে এই প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। দেশব্যাপী একযোগে এই কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরাতেও এই অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা সমাজসেবা কার্যালয়।
“স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রেস কনফারেন্সে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মাননীয় সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, দেশের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোর প্রকৃত ডাটাবেজ তৈরি এবং স্বচ্ছতা নিশ্চিত করতেই দেশব্যাপী এই ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এর মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের নিকট সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাসমূহ পৌঁছে দেওয়া সম্ভব হবে এবং একটি স্বাবলম্বী পরিবার গঠনে এই কার্যক্রম অনন্য ভূমিকা পালন করবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক এম রহমতুল্লাহ পলাশ।এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক এস এম রফিকুল ইসলাম, সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান, সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শরীফুল ইসলাম,শহর সমাজসেবা কর্মকর্তা মোঃ মশিদুল হক,উপজেলা কৃষি কর্মকর্তা প্লাবনী সরকার প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের বিভিন্ন কারিগরি ও মাঠপর্যায়ের পরিকল্পনা তুলে ধরেন। প্রেস কনফারেন্সে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা ওবিস্তারিত পড়ুন

পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
সাতক্ষীরা প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী মোল্লার মোড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষিকাবিস্তারিত পড়ুন


