রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে জলবায়ু পরিবর্তনের থাবা: কৃষি ও মৎস্য চাষে ধস, বাস্তুচ্যুত হচ্ছে হাজারো পরিবার

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সাতক্ষীরার উপকূলীয় উপজেলা আশাশুনিতে কৃষি ও মৎস্য চাষে চরম ধস নেমেছে। বারবার প্রাকৃতিক দুর্যোগ, বেড়িবাঁধ ভাঙন এবং মাটি ও পানিতে অতিমাত্রায় লবণাক্ততা বেড়ে যাওয়ায় স্থানীয়দের চিরাচরিত জীবিকা আজ হুমকির মুখে।

কর্মসংস্থান হারিয়ে অভাবের তাড়নায় ইতোমধ্যে ভিটেমাটি ছেড়ে শহরের উদ্দেশে পাড়ি জমিয়েছেন উপজেলার কয়েক হাজার মানুষ। উপকূলীয় এই জনপদের বিপন্ন মানুষের জীবিকা রক্ষা ও জলবায়ু উদ্বাস্তুদের পুনর্বাসনের দাবিতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে স্থানীয় সমাজ উন্নয়নমূলক ও স্বেচ্ছাসেবী সংস্থা ‘মৃত্তিকা’ সমাজ উন্নয়ন মূলক প্রতিষ্ঠান, উপজেলার প্রতাপনগর, শ্রীউলা, আনুলিয়া ও খাজরা ইউনিয়ন ঘুরে দেখা গেছে, একসময় যেসব জমিতে সোনালি ধান ও নানা ধরনের সবজি ফলত, লবণাক্ততার কারণে তা এখন অনাবাদি হয়ে পড়ে আছে।

ঘূর্ণিঝড় আমফান, ইয়াস ও রেমালের জলোচ্ছ্বাসে বেড়িবাঁধ ভেঙে দীর্ঘ সময় এলাকা প্লাবিত থাকায় জমির উর্বরতা শক্তি নষ্ট হয়ে গেছে। অন্যদিকে, পানির তাপমাত্রা বৃদ্ধি ও ভাইরাসজনিত রোগের প্রাদুর্ভাবে চিংড়ি ও সাদা মাছের ঘেরেও দেখা দিয়েছে ব্যাপক মড়ক।

এতে পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন হাজারো প্রান্তিক চাষি ও ঘের মালিক।প্রতাপনগরসহ দুর্গম উপকূলীয় অঞ্চলে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও মানুষের জীবনমান উন্নয়নে কাজ করা স্বেচ্ছাসেবী সংস্থা ‘মৃত্তিকা’ দীর্ঘদিন ধরে সুপেয় পানির এই সংকট নিরসনে জনসচেতনতা তৈরি ও সহায়তা কার্যক্রম পরিচালনা করছে।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনিতে দ্রুতগতির মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নি*হত, আহত ২

আশাশুনিতে দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মোস্তাকিম (২১) নামেরবিস্তারিত পড়ুন

আশাশুনির প্রতাপনগরে উপকূলীয় শিশুদের শিক্ষার আলো ছড়াচ্ছে ‘মৃত্তিকা’

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার আশাশুনি উপজেলার ১০ নং প্রতাপনগর ইউনিয়নের ২ নংবিস্তারিত পড়ুন

আশাশুনির শ্রীউলায় গুজব প্রতিরোধ ও নৈতিকতা বিষয়ক সেমিনার

জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষ্যে উদারতা যুব ফাউন্ডেশনের উদ্যোগে শ্রীউলা মাধ্যমিক বিদ্যালয়েবিস্তারিত পড়ুন

  • সুন্দরবনে আধুনিক অস্ত্রধারী জলদস্যুদের দৌরাত্ম্য, হুমকিতে বন্যপ্রাণী ও উপকূলীয় জীবিকা
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • আশাশুনিতে বাল্যবিয়ে প্রতিরোধ ও কিশোরী সুরক্ষা বিষয়ক অ্যাডভোকেসি সংলাপ
  • আশাশুনির বড়দলে জাসাসের আনন্দ মিছিল ও আলোচনা সভা
  • আশাশুনিতে পৈতৃক জমিতে প্রাচীর নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃ/ত্যু
  • আশাশুনিতে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় আঞ্চলিক অ্যাডভোকেসি অনুষ্ঠিত
  • পূর্বের যে কোন সময়ের চেয়ে এবছর পূজা মন্ডপগুলো নিচ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা : কাজী আলাউদ্দীন
  • আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার
  • সারাদেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আশাশুনী জাসাসের প্রতিবাদ মিছিল
  • আশাশুনিতে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন, চলছে স্বেচ্ছাশ্রমে কাজ