সাতক্ষীরায় সাইবার বুলিং ও বিভিন্ন সামাজিক অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং সমাবেশ


শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতি এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, সাইবার বুলিং ও বিভিন্ন সামাজিক অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) সকালে সাতক্ষীরা সদর থানার আয়োজনে আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারান চন্দ্র সরকারের সভাপতিত্বে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পথের শেষ পর্যন্ত যেতে হবে, যেতে যেতে পথ থেকে হারিয়ে গেলে হবেনা। লক্ষ্য অর্জনের জন্য অধ্যবসায় দরকার। অধ্যবসায় ছাড়া লক্ষ্য অর্জন সম্ভব নয়। খেলাধুলা ও সুস্থ বিনোদনের মধ্য দিয়ে শিক্ষকদের উচিত শিক্ষার্থীদের ব্যস্ত রাখা।
একটি সুন্দর ও উন্নত বাংলাদেশ গড়তে তোমাদেরকে সুনাগরিক হতে হবে। আজকে যে শপথ করলে সেই শপথ মেনে চলবে। তাহলে অবশ্যই সফল হবে ইনশাআল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০৬ সাতক্ষীরা-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোঃ আব্দুর রউফ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুর চৌধুরী, সোনালী গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক আব্দুল্লাহ আল সিয়াম প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাবিবুল্লাহ ইসলাম ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোঃ লুৎফুল আলম খোকন প্রমুখ। শিক্ষর্থীদের মধ্যে বক্তব্য রাখেন শেখ সাদী ও ফাতিমা জামান প্রমুখ ।
মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, সাইবার বুলিং ও বিভিন্ন সামাজিক অপরাধ দমনে আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাকে হাত তুলে শপথ বাক্য পাঠ করানো হয়। এসময় জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ও আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মেজবাহ উদ্দিন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সুস্থতা কামনায় ওলামা দলের দোয়া
সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক ছাত্রনেতা আবু জাহিদ ডাবলুর আশুবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি দায়িত্ব পেয়েছেন কামরুজ্জামান ভুট্টো
সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে আনুষ্ঠানিকভাবেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কাফনের কাপড়ে তরুণদের ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’
বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের অপূরণীয় ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ এবং চলমানবিস্তারিত পড়ুন


