সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৫১ মেডিকেল সেন্টারে মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু

সরকারের অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতে মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা পূর্ণাঙ্গভাবে শুরু হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এ তথ্য জানিয়েছেন। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলামের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ থেকে অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতে এই স্বাস্থ্য পরীক্ষা পুরোদমে শুরু হয়েছে। ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেমের (এফডব্লিউসিএমএস) বাংলাদেশের জন্য অনুমোদিত মেডিকেল সেন্টারগুলো কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার এই দায়িত্ব পেয়েছে। এর আগে গত ৬ নভেম্বর এফডব্লিউসিএমএসের ওয়েবসাইটে ৫১টি মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ করা হয়েছিল।

তালিকায় থাকা অনুমোদিত মেডিকেল সেন্টারগুলো হলো-এশিয়া ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার লিমিটেড, ফেমাস স্পেশালাইজড হসপিটাল, গ্লোবাল মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড, হিউম্যান ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার, ইবনে ওমর মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, আইডিয়াল ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার, জান্নাহ মেডিকেল সার্ভিসেস, ল্যাব সায়েন্স ডায়াগনস্টিক, লিডিং হেলথ চেক আপ লিমিটেড, পারফেক্ট মেডিকেয়ার লিমিটেড, পুষ্প ক্লিনিক, সানলাইট ডায়াগনস্টিক সেন্টার, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড, মেডিনেট মেডিকেল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড, ইউনিকেয়ার মেডিকেল সার্ভিসেস, ডাইনামিক ল্যাব, গ্রীনল্যান্ড মেডিকেল সেন্টার লিমিটেড, ইশতিয়াক মেডিকেল সেন্টার, এলবি হেলথকেয়ার, মেডিপ্যাথ মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, মাইল্যাব মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রাইভেট লিমিটেড, রিলায়েন্স ল্যাব, ইউনিটি মেডিকেল চেকআপ সেন্টার, সারা মেডিকেল সেন্টার, সুরক্ষা মেডিকেল সেন্টার লিমিটেড ও স্টার মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার।

এ ছাড়া তালিকায় আরও রয়েছে-ওয়াদি হেলথ চেকআপ, কেয়ার ওয়েভ, সারা হেলথ কেয়ার, শাহিদা খাতুন ডিজিটাল মেডিকেল সেন্টার, জারা হেলথ কেয়ার, এভার গ্রিন মেডিকেল সেন্টার, ডেল্টা হেলথ কেয়ার রামপুরা লিমিটেড, আইচি হসপিটাল লিমিটেড, এ এফ মেডিকেল সেন্টার, প্রাইম ডায়াগনস্টিক লিমিটেড, ওয়ার্ল্ড হরাইজন মেডিকেল সার্ভিসেস লিমিটেড, ইনডেক্স ডায়াগনস্টিক সেন্টার, রামিন হেলথ সেন্টার, স্মার্ট মেডিক্যাল সেন্টার, ল্যাব কোয়েস্ট লিমিটেড, আনাস মেডিকেল সেন্টার লিমিটেড, স্ট্যান্ডার্ড মেডিকেল সেন্টার, আল-জামি ডায়াগনস্টিক সেন্টার, ওয়ান প্লাস মেডিকেল সেন্টার, পিওর হেলথ মেডিকেল সেন্টার, মেডিফ্লাই হেলথ সার্ভিসেস, সানমুন মেডিকেল সেন্টার লিমিটেড, ট্রু হেলথ মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, কমফোর্ট মেডিকেল চেকআপ সেন্টার এবং ভিটা হেলথ মেডিকেল সেন্টার।

একই রকম সংবাদ সমূহ

ব্যাংক ঋণের ৩২ শতাংশই খেলাপি, ৫ বছরে বেড়েছে পাঁচ গুণ

দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ আশঙ্কাজনক হারে বাড়ছে। চলতি বছরের সেপ্টেম্বরবিস্তারিত পড়ুন

৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।বিস্তারিত পড়ুন

হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকেবিস্তারিত পড়ুন

  • শিক্ষকদের পে-স্কেলের পৃথক গেজেট চলতি সপ্তাহেই জারির সম্ভাবনা
  • ইসরায়েলি পার্লামেন্টের প্রথম মুসলিম ডেপুটি স্পিকার আহমেদ তিবি
  • অনলাইন পোর্টালকে নীতিসহায়তা ও বিজ্ঞাপন দেওয়ার আশ্বাস তথ্যমন্ত্রীর
  • ডিসেম্বরকে ঘিরে নাশকতার শঙ্কা নেই : এসআরবি
  • সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • সিডরের ১৯ বছর: বেড়িবাঁধের ক্ষত শুকায়নি, কাটেনি আতঙ্ক
  • রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকার
  • একই অপরাধে দ্বিতীয়বার বিচারের সুযোগ নেই : চিফ প্রসিকিউটর
  • শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
  • তুরস্ক সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য : অর্থমন্ত্রী