ইসরায়েলি পার্লামেন্টের প্রথম মুসলিম ডেপুটি স্পিকার আহমেদ তিবি


ইসরায়েলের ইতিহাসে প্রথমবারের মতো দেশটির পার্লামেন্ট নেসেটের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন একজন মুসলিম রাজনীতিক। জয়েন্ট লিস্ট পার্টির চেয়ারম্যান আহমেদ তিবি এই পদে নির্বাচিত হয়েছেন। খবর আল জাজিরার।
সোমবার (১৬ নভেম্বর) নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির পক্ষ থেকে এক ঘোষণায় এই তথ্য জানানো হয়। কমিটির বিবৃতিতে আরও বলা হয়, ডানপন্থী ইসরায়েল বেইতেইনু পার্টির নেতা আভিগদোর লিবারম্যান ইসরায়েলি পার্লামেন্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
আহমেদ তিবি তা’আল পার্টির শীর্ষ নেতা, যেটি মূলত জয়েন্ট লিস্ট জোটেরই একটি অংশ।
গত মাসে অনুষ্ঠিত ইসরায়েলের জাতীয় নির্বাচনে দেশটির ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল জয়েন্ট লিস্ট এবং ইউনাইটেড আরব লিস্ট (রাম) ঐতিহাসিক সাফল্য অর্জন করে। ওই নির্বাচনে তারা পার্লামেন্টে মোট ১৯টি আসন নিশ্চিত করে। এরই ধারাবাহিকতায় পার্লামেন্টের এই শীর্ষ পদে আসীন হলেন আহমেদ তিবি।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

ব্যাংক ঋণের ৩২ শতাংশই খেলাপি, ৫ বছরে বেড়েছে পাঁচ গুণ
দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ আশঙ্কাজনক হারে বাড়ছে। চলতি বছরের সেপ্টেম্বরবিস্তারিত পড়ুন

৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
আগামী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।বিস্তারিত পড়ুন

হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকেবিস্তারিত পড়ুন


