শিক্ষকদের পে-স্কেলের পৃথক গেজেট চলতি সপ্তাহেই জারির সম্ভাবনা


বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নবম পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা দিতে পৃথক আদেশ জারির অনুরোধ জানিয়ে অর্থ বিভাগে চিঠি পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। চলতি সপ্তাহের মধ্যেই শিক্ষকদের পে-স্কেলের এই পৃথক গেজেট জারি হতে পারে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
সোমবার (১৬ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা দিতে ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা প্রয়োজন। অতিরিক্ত এই অর্থ বরাদ্দ চেয়ে অর্থ বিভাগে চিঠি পাঠানো হয়েছে। বরাদ্দে সম্মতি পাওয়া গেলেও পে-স্কেল কার্যকর করতে পৃথক প্রজ্ঞাপন বা আদেশ জারি করা আবশ্যক।
বিষয়টির গুরুত্ব বিবেচনায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক এক দিনের মধ্যে আদেশ জারির অনুরোধ জানিয়ে পৃথক চিঠি দেন। বর্তমানে অর্থ বিভাগ গেজেট জারির বিষয়ে কাজ করছে এবং চলতি সপ্তাহেই শিক্ষকদের সুখবর দেওয়া সম্ভব হবে বলে আশা করছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
এদিকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলের হিসাব তৈরির কাজ চলছে। আগামী বুধবারের মধ্যে হিসাব শেষ হলে বৃহস্পতিবার তা কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে পাঠানো হতে পারে।
অন্যদিকে এমপিওভুক্ত মাদ্রাসায় কর্মরত শিক্ষক-কর্মচারীদের নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী বেতন দিতে প্রায় দুই হাজার কোটি টাকা প্রয়োজন বলে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে চিঠি দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্মসচিব সৈয়দ মোহাম্মদ জাহিদ হোসেন জানান, কারিগরি অধিদপ্তরের হিসাব পাওয়ার পর মাদ্রাসা ও কারিগরি—এই দুই অধিদপ্তরের প্রয়োজনীয় অর্থের হিসাব একত্র করে অতিরিক্ত বরাদ্দ চেয়ে অর্থ বিভাগে চিঠি পাঠানো হবে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

ব্যাংক ঋণের ৩২ শতাংশই খেলাপি, ৫ বছরে বেড়েছে পাঁচ গুণ
দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ আশঙ্কাজনক হারে বাড়ছে। চলতি বছরের সেপ্টেম্বরবিস্তারিত পড়ুন

৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
আগামী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।বিস্তারিত পড়ুন

হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকেবিস্তারিত পড়ুন


