বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উত্তরার ৩ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালানো হয়। পরে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানায় নিয়ে আসা হয়। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাননি তিনি।

নুরুল ইসলাম নাহিদ আওয়ামী লীগ সরকারের আমলে টানা দুই মেয়াদে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি শিক্ষামন্ত্রী ছিলেন। সিলেট-৬ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

তার বিরুদ্ধে সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে একাধিক হত্যা মামলা রয়েছে। ২০২৪ সালের ২৫ আগস্ট গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে একজন নিহতের ঘটনায় নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামি করে ১৩৪ জনের বিরুদ্ধে মামলা হয়। নিহতের স্বজন রেজাউল করিম বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় মামলাটি করেন। এতে অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়।

পরবর্তী সময়ে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে আন্দোলনের সময় সংঘর্ষ ও গুলিতে নিহতের ঘটনায় তার বিরুদ্ধে আরও পাঁচটি হত্যা মামলা হয়। এসব মামলাতেও তাকে প্রধান আসামি করা হয়েছে।

এ ছাড়া দুর্নীতির অভিযোগে নুরুল ইসলাম নাহিদ ও তার স্ত্রীর সম্পদের অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০২৬ সালের ১২ অক্টোবর তাদের সম্পদের বিবরণী দাখিলের নির্দেশ দেয় সংস্থাটি। দুদকের প্রাথমিক অনুসন্ধানে নাহিদের নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ১০ লাখ ৫৩ হাজার ৮৭৮ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন বিরোধী দলীয়বিস্তারিত পড়ুন

নড়াইলে বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ২ বিএনপি নেতা নিহত

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন

এত মানুষ হত্যার পরও তাদের চরিত্র বদলায়নি: প্রধানমন্ত্রী

একটি রাজনৈতিক দলের সমালোচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে-বিদেশে যেখানেই তারাবিস্তারিত পড়ুন

  • অপশক্তি দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে, প্রতিহতের আহ্বান স্পিকারের
  • আওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ, কোনো নৈরাজ্য বরদাস্ত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ঐক্যে ফাটল ধরায় সুযোগ নিচ্ছে ফ্যাসিবাদী শক্তি: জামায়াত আমির
  • এক শর্তে সরকারের পাশে থাকার ঘোষণা দিলো জামায়াত
  • আ.লীগের সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু গ্রেফতার
  • গোপালগঞ্জে প্রয়োজনে বল প্রয়োগ করবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত
  • মাইকে ঘোষণা দিয়ে টুঙ্গিপাড়া থানায় নজিরবিহীন হামলা, ভাঙচুর ও আগুন
  • টুঙ্গিপাড়ায় বিএনপির সংসদ সদস্য এসএম জিলানীর বাড়িতে আগুন
  • ৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন: ইসি রহমানেল মাছউদ
  • পদত্যাগ করলেন বিএনপির এমপি ওসমান ফারুক, আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ