বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সেনাপ্রধানকে পাশে বসিয়ে সাঁজোয়া যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করতে নোয়াখালীর স্বর্ণদ্বীপে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি সাঁজোয়া যান চালিয়ে তিন বাহিনীর বিশেষ বাহিনীর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেন। এসময় প্রধানমন্ত্রীর পাশের সিটে বসে ছিলেন সেনাপ্রধান ওয়াকার উজ জামান।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টারে ঢাকা থেকে স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। বেলা সাড়ে ১১টার দিকে তাকে বহনকারী হেলিকপ্টারটি সেখানে অবতরণ করে।

স্বর্ণদ্বীপে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ ১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করছেন প্রধানমন্ত্রী। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ বাহিনীর সমন্বয়ে এ মহড়ার আয়োজন করা হয়েছে।

মহড়া পরিদর্শনের পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখেন তিনি। এ সময় অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রমও পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী।

বিশেষ এই মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নিচ্ছে।

নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা স্বর্ণদ্বীপ স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত। ২০১৩ সালে দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে সেখানে প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী।

গত এক যুগের বেশি সময়ে দ্বীপটিতে সেনাবাহিনীর বিভিন্ন সমর মহড়ার পাশাপাশি নৌ ও বিমানবাহিনীর অংশগ্রহণে যৌথ অনুশীলনও অনুষ্ঠিত হয়েছে। তবে এবারই প্রথম সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস ও বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট একসঙ্গে এ ধরনের মহড়ায় অংশ নিচ্ছে।

মহড়া পরিদর্শন শেষে আজ বিকালে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় ২৪ হাজার কোটি টাকা

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ২৪ হাজার ১১০ কোটি ৬৬বিস্তারিত পড়ুন

ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছেন বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পরও শ্রমিক অসন্তোষ, ২২ কারখানা বন্ধ

সাভারে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পরও বিভিন্নবিস্তারিত পড়ুন

  • রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন দাখিল ১০০তম বারের মতো পেছাল
  • আ.লীগ আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে : চিফ প্রসিকিউটর
  • এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ
  • সব হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আ.লীগকে ধৈর্য ধরতে হবে : জামায়াত আমির
  • দেশে আবারও কমলো সোনার দাম
  • বন্ধ হচ্ছে আদানির ৮০০ মেগাওয়াটের ইউনিট
  • বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী
  • আইনজীবীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • স্বর্ণদ্বীপে নিজেই সাঁজোয়া যান চালিয়ে মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী
  • কূটনীতিকদের কাছে আ.লীগের সহিংসতার চিত্র তুলে ধরল সরকার
  • পেট্রাপোলের বৈঠক ও সহিংসতার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী
  • স্কুল-কলেজে সভাপতি পদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, বিশেষ ক্ষেত্রে শর্ত শিথিল