শ্যামনগরে ২০০ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ


শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ২০০ জন প্রশিক্ষণপ্রাপ্ত নারী ও পুরুষের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ফেইথ ইন এ্যাকশন’-এর আয়োজনে এবং দাতা সংস্থা ‘ওয়ার্ল্ড রিনিউ’-এর আর্থিক সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়িত হয়।
বুধবার (২৪ নভেম্বর) দুপুর ১২টায় বুড়িগোয়ালিনী জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে জলবায়ু অভিযোজন কৃষি চর্চা বাড়ানোর লক্ষ্যে উপকারভোগীদের হাতে এসব উপকরণ তুলে দেওয়া হয়। বিতরণকৃত উপকরণের মধ্যে প্রত্যেককে ১০ ধরনের লবণ সহনশীল সবজির বীজ (লাল শাক ১০ গ্রাম, পালং শাক ১০ গ্রাম, শিম ৫ গ্রাম, মুলা ৪ গ্রাম, ঢেঁড়স ৫ গ্রাম, লাউ ৫ গ্রাম, কলমি শাক ১০ গ্রাম, মরিচ ২ গ্রাম, বরবটি ৫ গ্রাম ও করলা ৫ গ্রাম), ৪০ কেজি জৈব সার, জিও ব্যাগ এবং ১টি করে পানির পাত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম মাছুদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা আফতাফ হোসেন, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, সিআরসি প্রকল্পের মিল অফিসার প্রিন্স মার্ক বিশ্বাস, প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, জেন্ডার অফিসার নওমী বিশ্বাস, লাল তীর বীজ কোম্পানির টেরিটোরি ম্যানেজার মোস্তাফিজুর রহমান, এসিআই জৈব সার বিভাগের টেরিটোরি ম্যানেজার মো. জাকির হোসেন এবং কমিউনিটি ফ্যাসিলিটেটরবৃন্দ প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান জিএম মাছুদুল আলম বলেন, “ফেইথ ইন এ্যাকশন প্রশিক্ষণের মাধ্যমে যে কৃষি উপকরণ বিতরণ করছে, তা বাড়িতে নিয়ে সঠিকভাবে কাজে লাগাতে হবে। গাবুরাতে এর আগে কোনো সংস্থা একসঙ্গে এত বিপুল পরিমাণ কৃষি উপকরণ দেয়নি। এজন্য আয়োজক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।”
উপসহকারী কৃষি কর্মকর্তা আফতাফ হোসেন বলেন, “গাবুরায় অন্যান্য এলাকার তুলনায় লবণাক্ততা বেশি হওয়ায় এখানে অভিযোজন কৃষি চর্চা বাড়ানো জরুরি। ফেইথ ইন এ্যাকশনের এই প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং অভিযোজন কৃষি প্রসারে বড় ভূমিকা রাখবে।”
উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম বলেন, “গাবুরায় কৃষি উৎপাদন বাড়াতে নতুন কলাকৌশল অবলম্বন করতে হবে। মাটির লবণাক্ততা কমাতে জৈব সার ও লবণ সহনশীল বীজের বিকল্প নেই। সংস্থাটি এভাবে পাশে থাকলে এ অঞ্চলের মানুষের জীবন-জীবিকার মান আরও উন্নত হবে।”
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনব্যাপী প্রচারাভিযান শুরু
“নারী ও কন্যাশিশুর প্রতি সকল ধরনের সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ন্যায়বিচার নিশ্চিতবিস্তারিত পড়ুন

সুন্দরবন রক্ষায় শ্যামনগরে জনসচেতনতামূলক র্যালি
সুন্দরবনের নদী-খালে বিষ প্রয়োগ করে মাছ ধরা বন্ধ, বিষ দেওয়া মাছের বেচাকেনাবিস্তারিত পড়ুন

শ্যামনগরে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার উপজেলা কৃষি অফিসের আয়োজনে রবি মৌসুমে সরিষা, মুগবিস্তারিত পড়ুন


