বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের অংশগ্রহণে লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপ

কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের অংশগ্রহণে লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে গেটস ফাউন্ডেশন এর আর্থিক সহায়তায় আভাস, স্ট্রিট চাইল্ড, কোস্ট ফাউন্ডেশন এবং ‘বিন্দু’ নারী উন্নয়ন সংগঠন এ ওয়ার্কশপের আয়োজন করে।

লার্নিং এন্ড শেয়ারিং ওয়ার্কশপটির মূল উদ্দেশ্য ছিলো প্রকল্পের নারীকৃষক ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা, অর্জন, সফলতা ও চ্যালেঞ্জসমূহ বিনিময় করা।

লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. এরফানুর রহমান।

আভাস’র মিল অফিসার নাসরিন খানম ও স্ট্রিট চাইল্ড’র সেভগার্ডিং অফিসার হিয়া বাড়ৈ এর সঞ্চালনায় ওয়ার্কশপে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবিকা শীল, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান, উপজেলা সমবায় অধিদপ্তরের সহকারী পরিদর্শক মিজানুর রহমান প্রমুখ।

ওয়ার্কশপে স্ট্রীট চাইল্ড এর কান্ট্রি লিড ইমতিয়াজ হৃদয়, আভাস কেয়ার ফর উইমেন প্রকল্পের ফোকাল ও প্রকল্প ম্যানেজার মোহাম্মদ মুনিরুজ্জামান, অ্যাডভোকেসি এন্ড লিয়াজো কো-অর্ডিনেটর মো: ইউনুছ, কোস্ট ফাউন্ডেশন, বিভিন্ন এনজিও প্রতিনিধি ও কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল, কুশলিয়া, তারালী ও ভাড়াশিমলা ইউনিয়নের নারী কৃষকরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় নারী কৃষকদের জীবিকা ও কৃষিকাজে জলবায়ু পরিবর্তনের প্রভাব, দুর্যোগ ঝুঁকি হ্রাস, জলবায়ু-সহনশীল কৃষি চর্চা, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, সরকারি সেবা ও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ স্থাপন এবং স্বনির্ভর গোষ্ঠীর কার্যক্রম নিয়ে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় করা হয়েছে। এছাড়া প্রকল্পের মাধ্যমে অর্জিত ইতিবাচক পরিবর্তন, বাস্তবায়নের ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যতে এসব উদ্যোগের ধারাবাহিকতা ও স্থায়িত্ব নিশ্চিত করার বিষয়ে অংশগ্রহণকারীরা তাঁদের মতামত ও সুপারিশ তুলে ধরেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার অধীন সাতটি উপজেলা ও একটি পৌরসভাবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

কালিগঞ্জে উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বিকেলেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে গাঁজাসহ নারী আটক

সাতক্ষীরার কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ রাশিদা বেগম নামে একবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ভূমি অফিসের নায়েব আশরাফুজ্জামানের অবৈধ সম্পদের পাহাড়, দুদকে অভিযোগ
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে মসজিদের জমি নিয়ে বিরোধ, কমিটির দাবি-জমি দখলের চেষ্টা
  • সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রী ও শি-শুকন্যাকে হ-ত্যার দায়ে আব্দুর রউফ সরদারকে মৃ-ত্যুদণ্ড
  • অগ্রগতির জাগরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরা ও কালীগঞ্জে যুবদের প্রশিক্ষণ সম্পন্ন
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে তোহা বাজার রক্ষার দাবিতে মানববন্ধন
  • কালিগঞ্জে মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র কর্তৃক গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার
  • কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে ত্রাণ বিতরণ, চাল বরাদ্দ বাড়ানোর কথা জানালেন কাজী আলাউদ্দীন
  • কালিগঞ্জের মানুষের পাশে রেমিট্যান্স যোদ্ধা খোকন মোল্লা, চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!