বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পরও শ্রমিক অসন্তোষ, ২২ কারখানা বন্ধ

সাভারে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পরও বিভিন্ন কারখানায় কর্মবিরতি পালন করছেন শ্রমিকেরা। এ ছাড়া ১০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকালে হেমায়েতপুরে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় একটি কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

বুধবার সকাল সোয়া ৯টার দিকে খুদে বার্তার মাধ্যমে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, আজ শ্রম আইনের ১৩(১) ধারায় ২২টি কারখানা বন্ধ রয়েছে। এ ছাড়া ১০টি কারখানায় শ্রমিকেরা কর্মবিরতি পালন করেছেন এবং ১০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, অন্যান্য কারণে আরও দুটি কারখানা বন্ধ রয়েছে।

সকালে সাভারের হেমায়েতপুরে কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দেওয়ায় সকাল সাড়ে ৮টার দিকে কারখানাগুলো ছুটি ঘোষণা করা হয়। ছুটি পেয়ে অধিকাংশ শ্রমিক কারখানা থেকে বের হয়ে চলে গেলেও একাংশ শ্রমিক পৌনে ৯টার দিকে হেমায়েতপুরের পদ্মার মোড়সহ হেমায়েতপুর-কেরানীগঞ্জ সড়কের কয়েকটি স্থানে অবস্থান নেন।

এ সময় পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরে যেতে অনুরোধ করে। তবে শ্রমিকেরা অবস্থান অব্যাহত রাখলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় হেমায়েতপুরে একেএইচ গ্রুপের কারখানার ফটক ও ভেতরে ভাঙচুরের ঘটনা ঘটে।

এ বিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ হোসেন বলেন, সকালে হেমায়েতপুরে স্ট্যান্ডার্ড গ্রুপ ও ব্যাবিলন গ্রুপের কারখানা ছুটি ঘোষণা করায় শ্রমিকেরা সড়কে নেমে আসেন। পরে শ্রমিকেরা জড়ো হওয়ার চেষ্টা করলে প্রথমে তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করতে হয়েছে।

তিনি আরও বলেন, একেএইচ গ্রুপের কারখানায় ব্যাবিলন গ্রুপের কিছু লোকজন হামলা ও ভাঙচুর করেছেন। তাঁরা বহিরাগত অথবা দুষ্কৃতিকারী হতে পারেন। এ ঘটনায় চারজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায় তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে আলোচনা হয়। সভায় একপর্যায়ে মালিকপক্ষ ১৭ হাজার টাকা এবং শ্রমিকপক্ষ ১৮ হাজার টাকার সংশোধিত প্রস্তাব দেয়। তবে উভয় পক্ষ নিজ নিজ অবস্থানে অনড় থাকলে শেষ পর্যন্ত মালিকপক্ষ তাদের প্রস্তাব কমিয়ে ১৬ হাজার টাকা করে।

পরে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি ভোটাভুটির সিদ্ধান্ত নেন। বোর্ডের ছয় সদস্য ভোট দেন। শ্রমিকপক্ষের দুই প্রতিনিধি ১৮ হাজার টাকার পক্ষে ভোট দিলেও বাকি চার সদস্য ১৭ হাজার টাকার পক্ষে ভোট দেন। ফলে শেষ পর্যন্ত তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারিত হয়।

তবে মজুরি নির্ধারণের পরও সাভারের বিভিন্ন কারখানায় শ্রমিক অসন্তোষ ও কর্মবিরতি অব্যাহত রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় ২৪ হাজার কোটি টাকা

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ২৪ হাজার ১১০ কোটি ৬৬বিস্তারিত পড়ুন

ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছেন বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন দাখিল ১০০তম বারের মতো পেছাল

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আবারওবিস্তারিত পড়ুন

  • আ.লীগ আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে : চিফ প্রসিকিউটর
  • এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ
  • সব হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আ.লীগকে ধৈর্য ধরতে হবে : জামায়াত আমির
  • দেশে আবারও কমলো সোনার দাম
  • বন্ধ হচ্ছে আদানির ৮০০ মেগাওয়াটের ইউনিট
  • বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী
  • আইনজীবীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • স্বর্ণদ্বীপে নিজেই সাঁজোয়া যান চালিয়ে মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী
  • কূটনীতিকদের কাছে আ.লীগের সহিংসতার চিত্র তুলে ধরল সরকার
  • পেট্রাপোলের বৈঠক ও সহিংসতার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী
  • স্কুল-কলেজে সভাপতি পদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, বিশেষ ক্ষেত্রে শর্ত শিথিল