বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনব্যাপী প্রচারাভিযান শুরু

“নারী ও কন্যাশিশুর প্রতি সকল ধরনের সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ন্যায়বিচার নিশ্চিত করি, সহিংসতার শিকার ব্যক্তিদের সুরক্ষা দিই এবং অপরাধীদের দায়মুক্তি বন্ধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনব্যাপী প্রচারাভিযানের উদ্বোধন করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ফেইথ ইন এ্যাকশন’-এর আয়োজনে এবং কানাডিয়ান দাতা সংস্থা ‘ওয়ার্ল্ড রিনিউ’-এর আর্থিক সহযোগিতায় এ কর্মসূচি শুরু হয়।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের গাবুরা মৌজায় মাল্টিপারপাস রেজিলিয়েন্ট কমিউনিটি রিসোর্স সেন্টারে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআরসি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মিল্টন বাড়ৈ, প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, জেন্ডার অফিসার নওমী বিশ্বাস, কমিউনিটি ফ্যাসিলিটেটর রব কুমার দাসসহ স্থানীয় নারী, পুরুষ ও কিশোর-কিশোরীরা।

অনুষ্ঠানে ১৬ দিনব্যাপী প্রচারাভিযানের লক্ষ্য ও উদ্দেশ্য এবং সহিংসতা প্রতিরোধে সমাজের সকলের করণীয় বিষয়গুলো তুলে ধরা হয়।

বক্তারা বলেন, “নারী ও কন্যাশিশুরা পরিবার ও সমাজে নানাভাবে সহিংসতার শিকার হচ্ছে। সমাজকে এগিয়ে নিতে পুরুষের পাশাপাশি নারীদের ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। পরিবারের সবাই সচেতন হয়ে এগিয়ে এলেই নারীর প্রতি সহিংসতা শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব।”

আয়োজকরা জানান, ২৫ নভেম্বর থেকে শুরু হওয়া এই প্রচারাভিযান আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে। এ সময়ের মধ্যে গাবুরা ইউনিয়নের ৭২টি প্রাথমিক দলে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে ২০০ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ

শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ২০০ জন প্রশিক্ষণপ্রাপ্ত নারী ও পুরুষেরবিস্তারিত পড়ুন

‎সুন্দরবন রক্ষায় শ্যামনগরে জনসচেতনতামূলক র‍্যালি

‎‎সুন্দরবনের নদী-খালে বিষ প্রয়োগ করে মাছ ধরা বন্ধ, বিষ দেওয়া মাছের বেচাকেনাবিস্তারিত পড়ুন

শ্যামনগরে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার উপজেলা কৃষি অফিসের আয়োজনে রবি মৌসুমে সরিষা, মুগবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ
  • সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ শিকার ও বাজারজাতকরণ বন্ধের আহবান
  • সাংবাদিক বিলাল হোসেনের উপর হামলার ঘটনায় সুন্দরবন প্রেসক্লাবের নিন্দা
  • বৈরী আবহাওয়ায় সুন্দরবনে রাসপূজায় নেই পুণ্যার্থী, সরকারের রাজস্বখাতে ধস
  • শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন
  • শ্যামনগরে নেই নারীবান্ধব আশ্রয়কেন্দ্র, সংস্কার ও বাজেট বরাদ্দের দাবি
  • সেই সাংবাদিকের বৃদ্ধ বাবাকে পুরোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে, প্রশ্নবিদ্ধ পুলিশের ভূমিকা
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে জলবায়ু ঝুঁকি চিহ্নিতকরণ ও এগ্রোইকোলজি পরিকল্পনা প্রণয়ন
  • সাংবাদিককে অপহরণের চেষ্টা, সাতক্ষীরা প্রেসক্লাবের নিন্দা
  • বিলাল হোসেনকে তু‌লে নেওয়ার চেষ্টা সাংবা‌দিকতার উপর আঘাত, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ