মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে তালায় সংবাদ সম্মেলন, পরে এলাকাবাসীর সমাবেশ


তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: দৈনিক পত্রিকায় প্রকাশিত মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সাতক্ষীরার তালায় সংবাদ সম্মেলন করেছেন তালা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুব জামায়াতের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান রেন্টু। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে তালা সদর ইউনিয়নের মাঝিয়াড়া বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে মোস্তাফিজুর রহমান রেন্টু বলেন, তাঁকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে গত ২২ নভেম্বর তাঁর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে। তাঁর অভিযোগ, এলাকার এস এম নজরুল ইসলাম সাংবাদিকদের কাছে ভুল তথ্য সরবরাহ করে ওই সংবাদ প্রকাশ করিয়েছেন।
সংবাদ সম্মেলনে তিনি জমির মালিকানা ও দখলসংক্রান্ত বিরোধের বিষয়টি তুলে ধরে বলেন, ১৯৯৫ সালে প্রয়াত কুঞ্জবিহারীর ছেলে সুনীল নন্দি ও মনোরঞ্জন নন্দীর কাছ থেকে মাঝিয়াড়া মৌজার সাবেক ১৭৩৮ ও হাল ৩০৪৪ দাগের ৭৯ শতক জমির মধ্যে ১১ শতক জমি তাঁর বাবা সরদার আব্দুল মমিন, মফিজুল ইসলাম ও আব্দুল মজিদ সরদার ক্রয় করেন। সেখানে রাইসমিল স্থাপন করে তাঁরা ব্যবসা পরিচালনা করে আসছেন এবং এখনো জমিটি তাঁদের ভোগদখলে রয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, কুঞ্জবিহারীর ভাই উমাচরণের কাছ থেকে বৈদ্যনাথ পাল ৩০১৭ দাগে ২৫ শতক জমি ক্রয় করে রেজা উল্লাহর কাছে বিক্রি করেন। পরবর্তী সময়ে ২০০৪ সালে এস এম নজরুল ইসলাম ১৩ শতক এবং বেসরকারি উন্নয়ন সংস্থা উন্নয়ন প্রচেষ্টা ১২ শতক জমি ক্রয় করে। সেই থেকে উন্নয়ন প্রচেষ্টা জমিটি ভোগদখল করে বিভিন্ন প্রকল্প পরিচালনা করছে।
রেন্টুর দাবি, ওই জমির ওপর দিয়ে তালা-পাটকেলঘাটা পাকা সড়ক চলে যাওয়ায় জমির বর্তমান অবস্থান ও সীমানা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। তিনি অভিযোগ করেন, উন্নয়ন প্রচেষ্টা ও সরদার মমিন উদ্দিনের ভোগদখলীয় জমি জোরপূর্বক দখলের চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও অভিযোগ করেন, তাঁর বাবা ১৯৯৫ সালে জমি কেনার পর থেকে সেখানে রাইসমিল ও পাটের গুদামের ব্যবসা করছেন। গত ১৭ বছর আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রেখে এস এম নজরুল ইসলাম তাঁকে অর্ধশতাধিক মামলায় জড়িয়েছেন এবং ক্রসফায়ারে হত্যার পরিকল্পনাও করেছিলেন বলে দাবি করেন তিনি।
রেন্টু বলেন, আমি একটি আদর্শের সংগঠন করি। সাংগঠনিক কারণেই জমিজমার বিরোধে জড়াই না। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। জমির বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে। আদালতই এর ফয়সালা করবেন। আমাকে জড়িয়ে এ ধরনের ভিত্তিহীন সংবাদ প্রকাশ দুঃখজনক। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সংবাদ সম্মেলন শেষে একই বিষয়ে প্রতিবাদ জানিয়ে এলাকাবাসীর উদ্যোগে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্থানীয় বাসিন্দা মোল্লা ফজলুর রহমান এবং সঞ্চালনা করেন সরদার তরিকুল ইসলাম।
সমাবেশে বক্তব্য দেন মোস্তাফিজুর রহমান রেন্টু, অধ্যাপক আজিজুর রহমান, মাঝিয়াড়া বাজার বণিক সমিতির সভাপতি মহসিন শেখ, মাস্টার আলামিন, আব্দুল হামিদ, আবুল হোসেন, রবিউল ইসলাম রবি, মোহাম্মদ আনোয়ার হোসেন ও মো. মফিজুর রহমান প্রমুখ। বক্তারা জমি নিয়ে বিরোধের প্রকৃত ঘটনা তুলে ধরে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে প্রেসক্লাবের সাংবাদিকদের শুভেচ্ছা ও মতবিনিময়
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপায়ণ দেবের সঙ্গে সৌজন্যবিস্তারিত পড়ুন

তালা প্রেস ক্লাবের সাহিত্য সম্পাদকের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ
তালা প্রেস ক্লাবের সাহিত্য সম্পাদক অর্জুন বিশ্বাসের মা কল্যাণী বিশ্বাস (৭৫) আরবিস্তারিত পড়ুন

তালার ধানদিয়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আসাদ
সাতক্ষীরার তালা উপজেলার সেনেরগাতী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণবিস্তারিত পড়ুন


