বিএনপির নামে চাঁদাবাজদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী


বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি, মাদক কারবার ও সন্ত্রাসে জড়িতদের দলীয় রাজনীতি করার অধিকার থাকবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। চাঁদাবাজ, মাদক কারবারি ও সন্ত্রাসীদের দলের ‘জঞ্জাল’ আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া মাত্র গ্রেপ্তারের জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন আইনমন্ত্রী।
মন্ত্রী বলেন, একজন-দুজন চাঁদাবাজি করবেন, আর সমাজে বদনাম ছড়াবে বিএনপির; যে বিএনপির নাম করে চাঁদাবাজি করছেন, তাদের রাজনীতি করার অধিকার নেই। এই অঙ্গীকার নিয়েই এসেছি। একজন-দুজন মাদক কারবারির কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধূলিসাৎ হতে দিতে পারি না।
চাঁদাবাজদের সমাজে তাদের টিকে থাকার অধিকার নেই উল্লেখ করে তিনি বলেন, প্রশাসনকে বলব, এরপর কারও বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এলে চোখ-কান বুঝে তাকে গ্রেপ্তার করবেন। এরা বিএনপির জন্য জঞ্জাল। এই চাঁদাবাজ, মাদক কারবারি ও সন্ত্রাসীরা বিএনপির জন্য জঞ্জাল।
আইনমন্ত্রী বলেন, আওয়ামী লীগের অপকর্ম মোকাবিলা করার জন্য এসব চাঁদাবাজ সামনে থাকবে না। রাতের অন্ধকারে এই চাঁদাবাজরা আওয়ামী লীগের সঙ্গে গত ১৬ বছর লিয়াজোঁ করে টিকে ছিল। আগামী বছরগুলোতেও চাঁদাবাজরা আওয়ামী লীগের সঙ্গে লিয়াজোঁ করে থাকবে। সংকটকালীন সময়ে এখনো কেউ কেউ আওয়ামী লীগকে শেল্টার দেওয়ার চিন্তা করবে।
তিনি আরও বলেন, এরা কখনো দলের সম্পদ নয়। এরা দলের জন্য আবর্জনা এবং বোঝা। বিষয়টি মাথায় রেখে আপনারা আগামী দিনে কাজ করবেন। আমি আপনাদের সঙ্গে আছি। যখন ডাকবেন, যে কোনো ভালো কাজে আমাকে আপনাদের পাশে পাবেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর
শিশু-কিশোরদের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তোলা, তাদের খোঁজ-খবর নেওয়া এবং পারস্পরিক সহযোগিতাবিস্তারিত পড়ুন

হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পতিত ও পলাতক আওয়ামী লীগবিস্তারিত পড়ুন

কর্মী প্রেরণে অনিয়মে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : আরিফুল হক চৌধুরী
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হকবিস্তারিত পড়ুন


