সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নেইমারের পেনাল্টি গোলে আশা বাঁচিয়ে রাখল পিএসজি

নিজেদের ঘরের মাঠে মুখোমুখি প্রথম সাক্ষাতের ম্যাচে প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি) ২-১ গোলে হারিয়েছিল জার্মান ক্লাব আরবি লাইপজিগ। দ্বিতীয় লেগে পিএসজির মাঠে খেলতে গিয়েও স্বাগতিকদের কঠিন পরীক্ষা নিয়েছে জার্মান ক্লাবটি। কিন্তু পায়নি কাঙ্ক্ষিত জয়ের দেখা।

লাইপজিগের মাঠ থেকে হেরে ফিরলেও, নিজেদের ঘরে প্রতিশোধ নিয়েছে পিএসজি। দলের ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রের করা পেনাল্টি গোলে ১-০ ব্যবধানেই জিতেছে থমাস টুখেলের শিষ্যরা। এতে করে নকআউট খেলার আশাও বাঁচিয়ে রেখেছে পিএসজি।

উয়েফা চ্যাম্পিয়নস লিগের গত আসরের রানার্সআপরা এবারের আসরে নিজেদের প্রথম তিন ম্যাচ জিতেছিল একটি মাত্র ম্যাচ। মঙ্গলবার রাতে লাইপজিগের বিপক্ষে ম্যাচটি হারলে কার্যত তাদের নকআউট খেলার আশাই শেষ হয়ে যেত। যা হয়নি কষ্টার্জিত জয়ে।

পিএসজির ঘরের মাঠে খেলা হলেও, পুরো ম্যাচেই আধিপত্য ছিল লাইপজিগের। ম্যাচের ৬২ ভাগ সময় বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে লাইপজিগ। পিএসজির ৮ বারের তুলনায় প্রায় দ্বিগুণ (১৫ বার) আক্রমণ সাজিয়েছে তারা। কিন্তু পায়নি কাঙ্ক্ষিত গোলের দেখা। যে কারণে হেরেই মাঠ ছাড়তে হয়েছে তাদের।

এক্ষেত্রে খানিক সৌভাগ্যই বলতে হবে পিএসজির। ম্যাচের ১০ মিনিটের মাথায় ডি-বক্সের মধ্যে অ্যাঞ্জেল ডি মারিয়াকে ফাউল করে পিএসজিকে যেন গোলের সুবর্ণ সুযোগ করে দেন লাইপজিগ মিডফিল্ডার মার্সেল সাবিজার।

ভিডিও এসিস্ট্যান্ট রেফারির সহায়তা না নিয়ে সরাসরিই পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন নেইমার। পরে এটিই হয়ে থাকে ম্যাচের ফল নির্ধারণী গোল। চ্যাম্পিয়নস লিগে পাঁচ ম্যাচ পর গোলের দেখা পান নেইমার।

এ জয়ের পর এইচ গ্রুপে চার ম্যাচে ২ জয়ে পাওয়া ৬ পয়েন্টে দ্বিতীয় অবস্থানে উঠেছে পিএসজি। সমান ম্যাচে সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তিন নম্বরে লাইপজিগ। শীর্ষে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের সংগ্রহ ৪ ম্যাচে ৯ পয়েন্ট।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর