রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আইসিসির দশক সেরা পুরস্কারের জন্য মনোনীত হলেন যারা

প্রথমবারের মত দশক সেরা খেলোয়াড়ের খেতাব দেওয়ার আয়োজন করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

এজন্য মনোনীত খেলোয়াড়দের তালিকাও প্রকাশ করা হয়েছে। মোট পাঁচটি ক্যাটাগরিতে পুরুষ ক্রিকেটারদের মনোনীত করা হয়েছে। নারীদের জন্যও রয়েছে পৃথক ক্যাটাগরি।

পুরুষ ও যৌথ ক্যাটাগরির সবগুলোতেই স্থান পেয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।

তবে বাংলাদেশের কেউ কোনো ক্যাটাগরিতেই স্থান পাননি।

দশক সেরা ক্রিকেটারের প্রাথমিক তালিকায় স্থান পেয়েছেন বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন, জো রুট, কেন উইলিয়ামসন, স্টিভ স্মিথ, এবি ডি ভিলিয়ার্স ও কুমার সাঙ্গাকারা।

দশক সেরা পুরস্কারের জন্য মনোনীতরা:
দশক সেরা ক্রিকেটার : বিরাট কোহলি ও রবিচন্দ্রন অশ্বিন (ভারত), জো রুট (ইংল্যান্ড), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া), এবি ডি’ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা) এবং কুমার সাঙ্গকারা (শ্রীলঙ্কা)৷

দশক সেরা টেস্ট ক্রিকেটার :
বিরাট কোহলি (ভারত), জো রুট ও জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া), রঙ্গনা হেরাথ (শ্রীলঙ্কা) ও ইয়াসির শাহ (পাকিস্তান)৷

দশক সেরা ওয়ানডে ক্রিকেটার :
বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মা (ভারত), কুমার সাঙ্গাকারা ও লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া) এবং এবি ডি’ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা)৷

দশক সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার :
বিরাট কোহলি ও রোহিত শর্মা (ভারত), ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া), ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা) এবং রশিদ খান (আফগানিস্তান)৷

আইসিসি স্পিরিট অব ক্রিকেট পুরস্কার :
বিরাট কোহলি, কেন উইলিয়ামসন, ব্রেন্ডন ম্যাককালাম, মিসবাহ-উল-হক, মহেন্দ্র সিং ধোনি, আনয়া শ্রুবসোল, ক্যাথেরিন ব্রান্ট, মাহেলা জয়াবর্ধনে, ড্যানিয়েল ভেট্টোরি।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর