রবিবার, আগস্ট ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানের ইন্তেকাল ।। রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধা (গেরিলা) লুৎফর রহমান (৬৯) ইন্তেকাল করেছেন।

স্ট্রোকজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় সাতক্ষীরা সিবি হাসপাতালের আইসিইউ’তে মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে তিনি মৃত্যু বরণ করেন (ইন্না..রাজিউন)।

মৃত্যু কালে তিনি স্ত্রী, ২ পুত্র, ১ কন্যা সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।

বুধবার (২৫ নভেম্বর) বাদ জোহর উপজেলার কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর গ্রামে জানাজা নামাজ শেষে প্রয়াত বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমি জেরিন কান্তার উপস্থিতিতে কলারোয়া থানার পরিদর্শক (ওসি-তদন্ত) হারান চন্দ্র পালের নেতৃত্বে পুলিশের একটি দল গার্ড অব অনার প্রদান করেন।

জানাযা নামাজ ও রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা, কেরালকাতা ইউপি চেয়ারম্যান স ম মোরশেদ আলী (ভিপি), যশোর অঞ্চলের কৃষি উপ-পরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, খুলনা অঞ্চলের কৃষি উপ-পরিচালক হাসান ওয়ারেসুল কবির, সাতক্ষীরা জেলা কৃষি উপ-পরিচালক জসিম উদ্দিন, যশোর জেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন, কলারোয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. রফিকুল ইসলাম, মরহুমের পুত্র ঝিকরগাছা উপজেলা কৃষি অফিসার পলাশ হোসেনসহ বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় মুসল্লিরা।

নামাজে জানাজার আগে মরহুম বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ইউএনও মৌসুমী জেরীন কান্তা।

জানাযা নামাজে ইমামতি করেন ইলিশপুর উত্তরপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল খালেক।

উল্লেখ্য, মরহুম বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানের গ্রামের বাড়ি কলারোয়ার ইলিশপুর গ্রামে হলেও তিনি স্বপরিবারে সাতক্ষীরা শহরের তালতলা বিজিবি ব্যাটালিয়নের পাশে বসবাস করতেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা

শনিবার সকাল ১১টায় হাইস্কুল মার্কেটে কলারোয়া ফুটবল মাঠ কে সংরক্ষণ ও তদারকিরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল বাজার থেকে নারানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়বিস্তারিত পড়ুন

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়