শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের একাংশের নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন

সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের অযোগ্য অথর্ব কমিটি বাতিল ও নেতৃবৃন্দের বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবীতে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন দলের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।

রোববার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় প্রেসক্লাবে
অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মো: মিলন হোসেন সিকদার।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ৫ অক্টোবর সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের ১৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। এই কমিটির সভাপতি পদ দেওয়া হয় খুলনায় বসবাসকারী মুদি ও মাদক ব্যবসায়ী সোহেল আহম্মেদ মানিককে। সাতক্ষীরার রাজপথে জীবন বাজী রেখে যারা মিছিল করেছিলো, পঙ্গুত্ব বরণ করেছিলো, দীর্ঘদিন কারাবরণ করেছিলো তাদেরকে বাদ রেখে কমিটি দেওয়া হয়েছে। কমিটি ঘোষনার পর থেকেই বঞ্চিতরা এই বির্তকিত অথর্ব কমিটি নিয়ে প্রতিবাদ করে আসছিলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে। কিন্তু আমরা উপেক্ষিত হয়েছি। অনেক ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে মাদক ব্যবসায়ী সোহেল আহমেদ মানিককে সাভপতি, মজিদ ডাকাতকে সহ-সভাপতি, মাদক ব্যবসায়ী করিমকে দপ্তর সম্পাদক করে আরো কয়েকজন অযোগ্য ব্যক্তিকে পদে রেখে কমিটি দেওয়ায় অদ্যবধি আমরা তা মেনে নিতে পারিনি।

নিজেকে একজন কারাবরণকারী উল্লেখ করে মিলন, হোসেন সিকদার আরো বলেন, কমিটিতে ঠাঁই পাওয়া ডাকাত, মাদক ব্যবসায়ী ও নেশাখোরদের সম্পর্কে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সম্পাদক বরাবর লিখিত আবেদন করার পর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এডভোকেট কামরুজ্জামান ভুট্রোকে পদ থেকে অব্যহতি ও ছয়জন ত্যাগী নেতাকে বহিস্কার করা হয়। যা সম্পূর্ণ নিয়ম বর্হিভুত।

তিনি এসব বিষয়ে কেন্দ্রীয় ও বিভাগীয় স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করে অব্যহতি ও বহিস্কারদেশ প্রত্যাহার এবং সোহেল আহম্মেদ মানিকসহ অন্যান্য বির্তকিতদের তাদের পদ থেকে বহিস্কার করে জেলা স্বেচ্ছাসেবকদলের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করার দাবী জানিয়েছেন।

তারা আরো বলেন, আগামী ১১ ডিসেম্বর সাতক্ষীরায় বিভাগীয়সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাতক্ষীরায় আসবেন। আমাদের নায্য দাবী পূরণ না করে সাতক্ষীরায় আসলে আমরা তাদের প্রতিহত করবো।

সংবাদ সম্মেলনে অব্যাহতিপাপ্ত এডভোকেট কামরুজ্জামান ভুট্রো, সদর থানা স্বেচ্ছাসেবকদলের সভাপতি ছালাউদ্দিন, সাধারণ সম্পাদক
সাইদুল হক হিমু, শহর স্বেচ্ছা সেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল ইসলাম রেজা, সদর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেনসহ,স্বেচ্ছাসেবকদলের বিভিন্ন পর্যায়ের দুই শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির মাসিক সভা

সাতক্ষীরার মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে খো খো প্রশিক্ষণ ও টুর্ণামেন্ট

“ক্রীড়া হল পেশা, পরিবার পাবে ভরসা” এই স্লোগানে সাতক্ষীরায় তিন দিন ব্যাপীবিস্তারিত পড়ুন

জেলা পরিষদের প্রশাসক হাবিবকে ফুলেল শুভেচ্ছা সাতক্ষীরা প্রেসক্লাবের

সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রেসক্লাবেরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃত্বের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় ঢাকা মহানগর ছাত্রদল নেতা আবিরের
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জাতীয়তাবাদী নাগরিক সমাজের শুভেচ্ছা
  • সাতক্ষীরায় ঐতিহ্যের সাক্ষী মৃত জামগাছ, দুর্ঘটনার শঙ্কায় উদ্বিগ্ন পৌরবাসী
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হওয়ায় হাবিবকে ডি.বি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের শুভেচ্ছা
  • সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নানা কর্মসূচি
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন সাবেক এমপি হাবিবুল ইসলাম
  • ২০ বছরেও সংস্কার হয়নি সাতক্ষীরার মাছখোলা পশ্চিমের সড়ক, চরম দুর্ভোগ
  • সাতক্ষীরায় অসহায় ও এতিমদের নিয়ে ঈদ পুনর্মিলনী
  • সাতক্ষীরায় নিজ ঘর থেকে মধ্য বয়সী নারির মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ
  • সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার
  • সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার