রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে ফাইনালে কলারোয়ার এসপি কিংস

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে ২-০ গোলে পাথরঘাটাকে হারিয়ে কলারোয়ার এসপি কিংস জয়লাভ করেছে।

রবিবার (২৯ নভেম্বর) বিকেলে স্থানীয় হাইস্কুল ফুটবল মাঠে কেঁড়াগাছি সোনামাটি যুব সংঘ আয়োজিত ১৬ দলীয় নক আউট শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলায় এসপি কিংস ফুটবল একাদশ বনাম পাথরঘাটা একতা ক্লাব ফুটবল একাদশ এর মধ্যকার খেলা শুরুর ২২ মিনিটে এসপি কিংস ফুটবল একাদশ এর ১০ নম্বর জার্সিধারী খেলোয়ার শিপন একটি গোল করে দলকে এগিয়ে নিয়ে মধ্য বিরতিতে যায়।
বিরতির পরে আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে খেলার ১৭ মিনিটে এসপি কিংস ফুটবল একাদশের ‌৭ নম্বর জার্সিধারী খেলোয়াড় মহানন্দ একটি গোল করে ব্যবধান বাড়ান। রেফারির শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত আর কোন গোল না হওয়ায় ২-০ গোলে জয়লাভ করে এসপি কিংস ফুটবল একাদশ।

খেলায় রেফারি দায়িত্ব পালন করেন মেহেদি হাসান ইমন। তাকে সহযোগিতা করেন মোশারফ হোসেন ও সাইফুল ইসলাম।

ধারাভাষ্য প্রদান করেন তৌহিদুজ্জামান।

বিপুল সংখ্যক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন।

শেখ রাসেল ক্রীড়া চক্রের সহ-সভাপতি আবু তাহের, কলারোয়া পাবলিক ইনস্টিটিউট এর প্রচার সম্পাদক শাহাদাত হোসেন শ্যামল, ক্রীড়া সম্পাদক আবু তাহের মোল্লা, মাহফুজুর রহমান নিশান, মফিজুল ইসলাম রানা, আমিরুল ইসলাম, ইউনুস আলী, গোলাম রসূল, আব্দুস সামাদ, শেখ বাবু, আলমগীর সুমন প্রমুখ।

আগামি বুধবার কেঁড়াগাছি বনাম ঝাউডাঙ্গা পরস্পর মোকাবেলা করবে বলে আয়োজক কমিটি জানান।

একই রকম সংবাদ সমূহ

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত