রবিবার, আগস্ট ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মেসিকে নেইমার : আগামী মৌসুমেই আমরা একসঙ্গে খেলবো

বার্সা ছেড়ে পিএসজিতে যাওয়ার পর গত দুই মৌসুম চেষ্টা করছেন নেইমার, আবার বার্সায় ফেরার। কিন্তু নানা জটিলতার কারণে সেটা হয়নি। আবার গত মৌসুমে মেসি চেষ্টা করেছিলেন, বার্সা ছেড়ে যাওয়ার। তখন তাকে কেনার দৌড়ে ছিল নেইমারের ক্লাব পিএসজিও।

আগামী জানুয়ারিতেই বার্সার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে মেসির। এরপর তিনি ফ্রি। চাইলে নতুন চুক্তি করে বার্সায় থাকতে পারবেন। আবার চাইলে অন্য কোথাও যেতে পারবেন।

মেসির সাবেক সতীর্থ, ব্রাজিলিয়ান তারকা নেইমার ইএসপিএনের সঙ্গে এক সাক্ষাৎকারে মেসিকে বলে দিলেন, আগামী মৌসুমেই আবার আমরা একসঙ্গে খেলতে নামবো।

বার্সায় মেসি-নেইমার-সুয়ারেজ, বিখ্যাত এমএসএন জুটি গড়েছিলেন। চারবছরের সেই জুটি ছিল অপ্রতিরোধ্য। যে কারণে, ২০১৭ সালে ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে পিএসজিতে আসার পর নেইমার যখন বুঝলেন, তখন থেকে আবারও বার্সায় যাওয়ার জন্য নিয়মিত চেষ্টা করে যাচ্ছিলেন।

ম্যানইউর বিপক্ষে ৩-১ গোলে জয়ের পর ইএসপিএনকে নেইমার বলেন, ‘আমি সব সময়ই চাই মেসির সঙ্গে পূনরায় খেলার জন্য। আমার বিশ্বাস, অবশ্যই মাঠে তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আবার খেলতে সক্ষম হবো।’

নেইমারের কথায় মনে হচ্ছে, আগামী মৌসুমে কি তাহলে মেসি পিএসজিতেই যোগ দেবেন! ব্রাজিলিয়ান এই তারকা পিএসজিতে নিজের জায়গা ছেড়ে দিতে রাজি। নেইমার বলেন, ‘তিনি (মেসি) চাইলে আমার জায়গাতেই খেলতে পারে। তার জন্য আমি জায়গা ছেড়ে দিতে রাজি আছি। এতে আমার কোনো সমস্যা হবে না। সুতরাং, যেভাবেই হোক আমি চাই, আগামী বছর আবার আমরা দু’জন একসঙ্গে খেলতে পারবো। এবং এটা নিশ্চিত। আমরা অবশ্যই আগামী মৌসুমে এটাকে বাস্তবায়ন করে ছাড়বো।’

নেইমারের এই বক্তব্যে স্পষ্ট হয়ে যাচ্ছে, ২০২১ সালে মেসি যোগ দিতে পারেন প্যারিসের ক্লাবটিতে। গত আগস্টে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে হারের পর মেসি সরাসরি বার্সা ছাড়ার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু চুক্তি সম্পর্কিত ঝামেলার কারণে ক্লাব ছাড়তে চেয়েও পারেননি। ওই সময় বার্সা ছাড়তে পারলে ম্যানসিটিতে মেসির যোগ দেয়া প্রায় নিশ্চিত ছিল।

যদিও পিএসজি তখন থেকেই পরিস্থিতি পর্যবেক্ষণ করে আসছিল। দলটির কোচ টমাস টুখেল বলেছিলেন, মেসিকে অবশ্যই তারা প্যারিসে স্বাগত জানাতে চান। বার্সাও চায় মেসির সঙ্গে নতুন করে চুক্তি করতে। কিন্তু বিষয়টা আটকে আছে বার্সার নতুন প্রেসিডেন্ট ইলেকশন পর্যন্ত। যেটা অনুষ্ঠিত হবে জানুয়ারির ২৪ তারিখে।

একই রকম সংবাদ সমূহ

জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনূর্ধ্ব-২১ দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন যশোরের মণিরামপুর উপজেলারবিস্তারিত পড়ুন

সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানেবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর
  • সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির
  • মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়