সোমবার, আগস্ট ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভাসানচরের উদ্দেশ্যে রওনা দিয়েছে রোহিঙ্গারা

ভাসানচরে স্থানান্তরের জন্য চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে রোহিঙ্গাদের বহনকারী ১০টি বাস। ইতোমধ্যে রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর প্রক্রিয়া শুরু করেছে। তবে প্রথম দফায় উখিয়া ক্যাম্প থেকে ১০০ রোহিঙ্গা পরিবারকে ভাসানচরের স্থানান্তরের জন্য রওনা দিয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উখিয়ার অস্থায়ী ট্রানজিট ক্যাম্প থেকে ১০টি বাসে করে রওনা হন রোহিঙ্গারা।
তবে, স্থানান্তর প্রক্রিয়ার অংশ হিসেবে উখিয়া ক্যাম্প থেকে তাদের চট্টগ্রামের পতেঙ্গা দিয়ে নেওয়া হচ্ছে। সেখান থেকে আগামীকাল তাদের ভাসানচর নেওয়ার কথা রয়েছে।

জানা গেছে, প্রথম দফায় প্রায় ৬শ’ পরিবারকে স্থানান্তর করা হবে। তবে ভাসানচরে যেতে আগ্রহীদের কক্সবাজার থেকে করোনা পরীক্ষা করিয়ে বাসে করে চট্টগ্রাম নেওয়ার পরে সেখান থেকে নৌ বাহিনীর জাহাজে ভাসানচর যাবেন রোহিঙ্গারা। রোহিঙ্গা স্থানান্তর প্রক্রিয়ায় নিরাপত্তার দায়িত্ব পালন করছে দেশের র‌্যাব বাহিনী।

এদিকে স্বেচ্ছায় স্থানান্তরে রাজি হওয়া রোহিঙ্গাদের ভাসানচর নিয়ে যেতে প্রস্তুত রয়েছে দেশের নৌবাহিনীর ১২টি ও সেনাবাহিনীর ১টি জাহাজ। ইতোমধ্যে ভাসানচরে মজুদ রাখা হয়েছে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী।

ভাসানচরে প্রথম ধাপে যাওয়া শরণার্থীদের রাখা হবে ৫-১১ নম্বর ক্লাস্টারে। তিন মাসের মজুদ সক্ষমতার খাদ্য গুদামে প্রস্তুত আছে ৬৬ টন খাদ্যপণ্য। তবে প্রথম দিকে রোহিঙ্গাদের রান্না করা খাবার সরবরাহ করবে আল মানাহিল ওয়েলফেয়ার। সেই সাথে রোহিঙ্গাদের জীবন যাপন নির্বিঘ্ন করতে আগেই ভাসানচরে পৌঁছেছেন নিরাপত্তা বাহিনীর প্রায় আড়াইশ সদস্য এবং ২২ এনজিওর কর্মকর্তারা।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটা-কালিগঞ্জ ভূমিহীন সংগ্রাম কমিটির নতুন কমিটি, জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ

দেবহাটা-কালিগঞ্জ ভূমিহীন সংগ্রাম কমিটির নতুন কমিটির নেতারা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক মো.বিস্তারিত পড়ুন

জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনূর্ধ্ব-২১ দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন যশোরের মণিরামপুর উপজেলারবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম প্রায় চূড়ান্ত!

বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়নবিস্তারিত পড়ুন

  • বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
  • তরুণ নারীরা নেতৃত্বের সুযোগ পেলে শক্তিশালী হবে দেশের ভবিষ্যৎ : জুবাইদা রহমান
  • হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
  • দেশের প্রকৌশলীদের প্রশংসা প্রধানমন্ত্রীর
  • বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তরা পেলো নতুন বাড়ির চাবি
  • সমুদ্র উপকূলে কল-কারখানা স্থাপন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে : বাঁশখালীতে প্রধানমন্ত্রী
  • মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী
  • রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
  • চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান