শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির বদরতলা বাজারে ইসলামি ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বদরতলা বাজারে ইসলামি ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন
করা হয়েছে।

রবিবার (১৩ ডিসেম্বর) সকাল ১০.৩০ টায় এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইসলামী ব্যাংক লিঃ কেন্দ্রীয় ভাবে দেশের বিভিন্ন স্থানে ১২৭টি নতুন আউটলেট উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।

অন লাইন উদ্বোধনী অনুষ্ঠানে সকল আউটলেটের শুভ উদ্বোধন ঘোষণা করেন, ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মোঃ মাহবুব উল আলম।

প্রজেক্টরের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সংযুক্তিকরণ ও সম্প্রচারের মাধ্যমে সমাপ্তির পর বদরতলা বাজার আউটলেটের স্থানীয় পর্যায়ের অনুষ্ঠান শুরু হয়।

এজেন্ট সমাদার বস্ত্রালয় আউটলেট পরিচালনা করবে।

ইসলামী ব্যাংক’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও খুলনা বিভাগীয় জোনাল প্রধান মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে ও সাতক্ষীরা ব্রাঞ্চের অফিসার রবিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্রাঞ্চ সাতক্ষীরা হাফিজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, ওসি (তদন্ত) মাহফুজুর রহমান, ইউপি চেয়ারম্যান প্রভাষক ম মোনায়েম হোসেন ও সমাদার বস্ত্রালয়ের স্বত্তাধিকারী ও ইসলামী ব্যাংক বদরতলা আউটলেটের পরিচালক অহিদুর রহমান।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ফিতাকেটে আউটলেটের শুভ উদ্বোধন করেন।

ক্বারী মাওঃ আঃ রউফ দোয়া পরিচালনা করেন।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি: উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, পরিবারের পুষ্টি নিশ্চিতকরণ এবং অতিরিক্তবিস্তারিত পড়ুন

আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন

আশাশুনি উপজেলার প্রান্তিক জনগণের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও যোগাযোগের মেলবন্ধন তৈরিতে কোলা-ঘোলাবিস্তারিত পড়ুন

  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন
  • আশাশুনিতে র‍্যাবের অভিযানে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ পৌঁছেছে সাতক্ষীরায়
  • কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী
  • আম্পানের ৬ বছর : সড়ক নেই, আশাশুনি উপজেলাবাসির ভরসা সাঁকো
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • আশাশুনিতে অবৈধভাবে জমি দখল করতে না পেরে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন