শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে মামলা তুলে না নেয়ায় বাদীর বাড়িতে হামলার অভিযোগ

কেশবপুরের হাসানপুর ইউনিয়নের টিটাবাজিতপুর গ্রামে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় মামলা করে বিপাকে পড়েছে এক নারী। মামলা তুলে নিতে অপারগতা প্রকাশ করায় আসামীর ওই মামলার বাদীর বসত বাড়ি ভাংচুর ও মারপিট করে আহত করেছে।

খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবিষয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

জানা গেছে, উপজেলার টিটাবাজিতপুর গ্রামের আবুল কাশেম সরদারের মেয়ে আমেনা খাতুনকে শ্লীলতাহানী, মারপিট ও নির্যাতনের ঘটনায় গত ১১ নভেম্বর যশোর আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করা হয়। যার নং-৬৩/২০। এ মামলা তুলে নিতে আসামী একই গ্রামের আলমগীর হোসেন, ওজিয়ার রহমান, আব্দুল মজিদ বিভিন্ন ভাবে বাদী আমেনা খাতুনকে হুমকি প্রদান করে আসছে। মামলা তুলে নিতে অপারগতা প্রকাশ করায় রোববার সকালে বাদীর বাড়িতে ঢুকে হামলা, মারপিট ও ভাংচুর করে আসামীরা। এ হামলার ঘটনার বাদীর পিতা আবুল কাশেম সরদার (৫৪), দাদিমা রিজিয়া খাতুন (৬৫) ও ভাই সোহাগ হোসেন (২৬) আহত হয়েছে।
খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবিষয়ে কেশবপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

সকল অভিযোগ অস্বীকার করে ওজিয়ার রহমান বলেন, একটি পক্ষের ইন্ধনে আমাদের সুনাম ক্ষুন্ন করতে নিজেদের বাড়ি নিজেরা ভেঙ্গে আমাদের দোষারোপ করে বানোয়াট অভিযোগ করা হয়েছে।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দিন বলেন, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ২ ছাত্রলীগ কর্মী আটক

যশোরের বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে দুই ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।বিস্তারিত পড়ুন

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি

যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্নবিস্তারিত পড়ুন

  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার
  • মনিরামপুরে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মনিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা
  • যশোরের রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
  • মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রি ৫ অভিযানে কারাদণ্ড ও জরিমানা
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু
  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
  • যশোরের রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি