শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনার কারণে ডিসি সম্মেলন স্থগিত

ডিসি সম্মেলন হচ্ছে না। আগামি ৫, ৬ ও ৭ জানুয়ারি ডিসি সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসি সম্মেলন স্থগিতের নির্দেশ দিয়েছেন।

ডিসি সম্মেলন স্থগিত করায় মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।

ডিসিরাও বলছেন, সরকারের এই সিদ্ধান্ত ইতিবাচক। কোভিড-১৯ পরিস্থিতিতে ঢাকায় জমায়েত করে ডিসি সম্মেলন না করার সিদ্ধান্তকে ডিসিরা স্বাগত জানিয়েছেন।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে, পরবর্তিতে সম্মেলনের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) মৌখিকভাবে সকল ডিসিদের এ সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। বুধবার (২৩ ডিসেম্বর) এ বিষয়ে চিঠি দেওয়া হচ্ছে।

মন্ত্রিপরিষদ বিভাগের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, করোনার দ্বিতীয় ধাক্কার বিষয়ে বিশ্বব্যাপী নানান উদ্যোগ নেওয়া হচ্ছে। সেখানে রাষ্ট্র ও সরকার প্রধানসহ সারাদেশের ডিসিদের নিয়ে সম্মেলন অনুষ্ঠানের বিষয়টি দৃষ্টিকটু দেখায়। তাছাড়া প্রথম দিকে এবারের ডিসি সম্মেলন না হওয়ার সিদ্ধান্ত থাকায় এ সংক্রান্ত কাজও তেমন এগুচ্ছিল না।

পরে হঠাৎ করে ডিসি সম্মেলনের সিদ্ধান্ত নেওয়ায় সংশ্লিষ্টরা ব্যাপক কাজের চাপে পড়ে গিয়েছিলেন। ফলে অনেক কিছু গুছিয়ে করা সম্ভব হচ্ছিল না।

প্রসঙ্গত, প্রতি বছর জুলাই মাসের তৃতীয় সপ্তাহে ডিসি সম্মেলন হয়ে থাকে। কিন্তু চলতি বছর করোনা মহামারির কারণে নির্ধারিত সময়ে সম্মেলন ডিসি সম্মেলন করা যায়নি। পরিকল্পনা ছিল বছরের শেষ দিকে করার।

কিন্তু করোনার দ্বিতীয় ধাক্কার আশঙ্কায় ডিসেম্বরেও সম্মেলন না করার সিদ্ধান্ত ছিল। পরে মন্ত্রিপরিষদ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কয়েকজন কর্মকর্তার আগ্রহের কারণে জানুয়ারিতে সম্মেলন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রীর সম্মতি নিয়ে সম্মেলন আয়োজনের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন করার কার্যক্রম পরিচালিত হলেও মন্ত্রিপরিষদ বিভাগ ও মাঠ প্রশাসনের অনেক কর্মকর্তাই এই সিদ্ধান্তে খুশি ছিলো না। এই অবস্থায় প্রধানমন্ত্রীর নির্দেশে ডিসি সম্মেলন স্থগিত করা হল।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, ডিসি সম্মেলনকে সামনে রেখে সারাদেশ থেকে ডিসিদের পাঠানো প্রায় তিনশ প্রস্তাব চুড়ান্ত হয়েছে। তিন দিনের সম্মেলনে কয়টি অধিবেশন, কখন কারা উপস্থিত থাকবেন তাও চুড়ান্ত হয়েছিল। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রায় সব দপ্তরে আমন্ত্রণপত্র পাঠানোর প্রস্তুতি ছিলো। ঠিক সেই সময় সম্মেলন স্থগিত করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট দিলো এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ‘বাংলাদেশ ২.০: সংস্কার, কর্মসংস্থান ওবিস্তারিত পড়ুন

মার্কিন ভিসা প্রার্থীদের জন্য বিশেষ নির্দেশনা

মার্কিন ভিসার জন্য আবেদনকারী অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের প্রাইভেসিবিস্তারিত পড়ুন

সীমান্তের বাইরে আছে ‘বন্ধু-অংশীদার, প্রভু নয়’: পররাষ্ট্রমন্ত্রী

সীমান্তের বাইরে আছে ‘বন্ধু-অংশীদার, প্রভু নেই’ বলেন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।বিস্তারিত পড়ুন

  • প্রতিরক্ষা ও এভিয়েশনে একসঙ্গে কাজ করবে ঢাকা-আঙ্কারা: পররাষ্ট্রমন্ত্রী
  • শাহজালাল বিমানবন্দর এলাকাকে নীরব এলাকা ঘোষণা
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • দৌলতদিয়ায় ফেরি থেকে পড়ে যাওয়া বাস উদ্ধার
  • জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের
  • ডিএনডি বাঁধ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা
  • বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়
  • সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী