সোমবার, আগস্ট ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় খ্রিস্টীয় ধর্মালম্বী ৫৩টি পরিবারের মাঝে উপহার সামগ্রী প্রদান

২৫ ডিসেম্বর বড় দিন উৎসব উপলক্ষে খ্রিস্টীয় ধর্মালম্বীদের মাঝে উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ০৩টায় পৌরসভার ০৪নং ওয়ার্ডে সুলতানপুর এলাকায় বসুন্ধরা পাড়ায় শান্তিররানী মা মারিয়া চত্বরে পৌরসভার ০৪নং ওয়ার্ড কাউন্সিল কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার মহিলা কাউন্সিলর অনিমা রানী মন্ডল। অনুষ্ঠানের শুরুতে বড় দিনের উৎসবের আমেজে কোমলমতি শিশুরা ফুল দিয়ে অতিথিদের বরণ করে নেয়।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কেন্দ্রীয় খিস্ট্র সমাজের সভাপতি জন হালদার, সাধারণ সম্পাদক পৌল সাহা, সদস্য ডমেনিক নয়ন, যুব প্রতিনিধি বিপ্লব সাহা প্রমুখ।

এসময় এলাকাবাসীরা বলেন, সাতক্ষীরা পৌরসভার ০৪নং ওয়ার্ড কাউন্সিলর কাজী ফিরোজ হাসানের প্রতিশ্রুতি অনুযায়ী শান্তিররানী মা মারিয়া চত্বর পর্যন্ত ঢালাই রাস্তা, ড্রেণ, রোড লাইট এবং চার ইঞ্চি পাইপ লাইনে পানি পৌছে দিয়েছে। যা বিগত ২৫ বছরে এমন উন্নয়ন দেখেনি বলে জানান এলাকাবাসী। তাই আবারও ০৪নং ওয়ার্ডে পৌর কাউন্সিলর হিসেবে কাজী ফিরোজ হাসানকে দেখতে চাই ঐ এলাকার মানুষ।
এসময় বাঁশতলা ও বসুন্ধরা পাড়া এলাকার ৫৩ টি খ্রিস্টান পরিবারের মাঝে বড় দিনের উৎসব উপলক্ষে চাল, ডাল, ময়দা, তেল, সেমাই, চিনি বিতরণ করা হয়। যা পূর্বে কেউ করেনি। পৌরসভার ০৪নং ওয়ার্ড কাউন্সিলর কাজী ফিরোজ হাসানের সহযোগিতায় খ্রিস্টান পরিবার গুলি বড় দিনের উৎসব উপলক্ষে এমন উপহার খাদ্য সামগ্রী পেল। উপহার সামগ্রী পাওয়া পরিবারগুলি পৌর মেয়র এবং ওয়ার্ড কাউন্সিলরদেরকে ধন্যবাদ জানান। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার বাঁশদহায় ইয়াবাসহ শফিকুল আটক

সাতক্ষীরা সদর উপজেলার ১ নম্বর বাঁশদহা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আইচপাড়া গ্রামেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা তালা উপজেলার পাটকেলঘাটা শাখার যুব উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়নবিস্তারিত পড়ুন

আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে সাতক্ষীরায় স্মারকলিপি প্রদান, আলোচনা সভা

“আদিবাসী জীবন ও ঐতিহ্যগত জ্ঞান সুরক্ষায় এগিয়ে আসুন”Íএই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় শিশু অধিকার রক্ষা ও যৌন নির্যাতন প্রতিরোধে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে
  • সাতক্ষীরায় বৃক্ষমেলায় ‘গ্যাস সেভার’ এবং পরিবেশবান্ধব রান্নার নানা উদ্ভাবন
  • সন্ত্রাসী হামলায় আহত ছাত্রদল নেতা মনজুরুল আলম বাপ্পিকে সামেক হাসপাতালে দেখতে গেলেন আলহাজ্ব মোঃ আব্দুর রউফ
  • সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ
  • গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে ফ্রি ডেন্টাল ক্যাম্প
  • মানবকল্যাণে নবদিগন্ত সংস্থার উদ্যোগে ২৫০ জনের মাঝে গাছের চারা বিতরণ
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ স্মৃতি স্তম্ভে বাংলাদেশ কৃষি ব্যাংকের শ্রদ্ধা নিবেদন
  • সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি