শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এইচএসসির ফলাফল কবে, জানা যাবে মঙ্গলবার

২০১৯-২০ এইচএসসি ও সমমানের ফলাফল কবে প্রকাশিত হবে এ বিষয়ে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) গণমাধ্যমে কথা বলবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফলাফলের বিষয় ছাড়াও তিনি শিক্ষাপ্রতিষ্ঠান সচল করা, বই উৎসবসহ শিক্ষাসংক্রান্ত সমসাময়িক বিভিন্ন ইস্যুতে কথা বলবেন।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টায় অনলাইন প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।

তিনি জানান, চলতি মাসের মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করার কথা থাকলেও তা পিছিয়ে যেতে পারে। পাশাপাশি তালাবন্দি ক্লাসরুম কীভাবে সচল করা হবে তা-সহ সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

প্রসঙ্গত চলতি ডিসেম্বর মাসের শেষের দিকে প্রকাশ হওয়ার কথা ছিল ২০১৯-২০ এইচএসসি ও সমমানের ফলাফল। এরআগে চলমান মহামারি করোনাভাইরাসের কারণে বাতিল করা হয় এ বছরের এইচএসসি পরীক্ষা। পরে সিদ্ধান্ত নেওয়া হয় অটোপাসের।

তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও এইচএসসি ও সমমান পরীক্ষার ফল তৈরির নীতিমালা অনুমোদন দেয়নি শিক্ষা মন্ত্রণালয়। তাই এই বছর আর হচ্ছে না ২০২০ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ। ২০২১ সালের জানুয়ারি মাসে ফল প্রকাশ হতে পারে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে নীতিমালা অনুমোদন হলে ফলাফল তৈরিতে এক সপ্তাহ সময় লাগবে।

চলতি বছরে অন্য দেশের মতো বাংলাদেশেও করোনা মহামারি থাবায় এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিল করে অটোপাসের ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। আর এ শিক্ষার্থীদের ফল প্রকাশের বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছিলেন, ডিসেম্বরের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

জানা গেছে, অটোপাসের নম্বরপত্র নির্ধারণ করতে জাতীয় পরামর্শক কমিটি একটি খসড়া নীতিমালা শিক্ষামন্ত্রীর কাছে পাঠিয়েছে। সেটি যাচাই-বাছাই শেষে অনুমোদন পেলেই এক সপ্তাহের মধ্যে ফলাফল তৈরির কাজ সম্পন্ন করা যাবে।

খসড়া নীতিমালা অনুযায়ী, পরীক্ষার্থীদের বিষয়ভিত্তিক নম্বর নির্ধারণ করা হবে। তার মধ্যে জেএসসিতে ২৫ শতাংশ এবং এসএসসিতে প্রাপ্ত নম্বরের ওপর ৭৫ শতাংশ নির্ধারণ করা হবে। যারা জেএসসিতে অংশগ্রহণ করেনি তাদের ক্ষেত্রে শতভাগ নম্বর এসএসসি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ওপর নির্ধারণ করা হবে। কেউ আগের দুই পরীক্ষায় জিপিএ-৫ পেলেও অতিরিক্ত বিষয়ে ও ব্যবহারিক পরীক্ষার নম্বর যুক্ত থাকলে তাদের ক্ষেত্রে এইচএসসিতে জিপিএ-৫ পরিবর্তন হতে পারে। বিষয়ভিত্তিক ইমপ্রুভমেন্ট পরীক্ষার্থীদের ক্ষেত্রেও একই সূত্র অনুসরণ করতে নীতিমালায় উল্লেখ করা হয়েছে।

চলতি বছর করোনাভাইরাসের কারণে এইচএসসি-সমমান পরীক্ষা বাতিল করা হয়। সব পরীক্ষার্থীকে অটোপাসের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ জন্য একটি জাতীয় পরামর্শক কমিটি গঠন করা হয়। কমিটির সুপারিশের ভিত্তিতে অটোপাসের বিষয়ভিত্তিক নম্বর নির্ধারণ করা হবে বলেও ঘোষণা দেওয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’

বদলি ও পদায়নে অনিয়মসহ নানা অভিযোগের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি)বিস্তারিত পড়ুন

লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী

উদ্বোধনের পর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনেরবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী

২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানেরবিস্তারিত পড়ুন

  • পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো: ড. ইউনূস
  • জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী
  • জবি ঢাকা কলেজের পর আলিয়া মাদ্রাসাতেও সংঘর্ষে জড়াল ছাত্রদল-শিবির
  • ঢাকা কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ
  • জকসু ভিপি-জিএসকে ক্যাম্পাস থেকে বের করে দিলো ছাত্রদল
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • পদায়নের তারিখ ঘোষণা, শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • দেশের সব আন্দোলনে সবচেয়ে বড় অবদান ছিল জবির, অথচ তারা মূল্যায়ন পায়নি
  • শেখ হাসিনার মরদেহও দেশের মাটি গ্রহণ করবে না: জবি প্রক্টর
  • জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ
  • হাওরাঞ্চলের শিক্ষাব্যবস্থায় পৃথক পরিকল্পনা করছে সরকার: ববি হাজ্জাজ
  • এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট