মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ১০ জুয়াড়ি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় জুয়া খেলার সময় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ১০ জুয়াড়িকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। তাদের কাছ থেকে ১৬ বোতল স্কাফ সিরাপ, ৩৮ পিস ইয়াবা, জুয়া খেলার তাস ও নগদ ৮৫ হাজার ২৪০ টাকা উদ্ধার করা হয়।

মঙ্গলবার সকালে র‌্যাব ভৈরব ক্যাম্প থেকে গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হয়েছে। গত রবিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীল মোড়ের আনোয়ারা টাওয়ারের ১০ তলার একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-মো. ইউসুফ শাহ (৪২), মো. হাফিজুল ইসলাম (৩৮), মো. আল-আমিন (৪৪), শাহ আলম (৪০), কাজী সুমন (৪০), মো. সোহেল (৩৮), মো. আব্দুর রউফ (৩৯), মো. জামাল উদ্দিন (৪০), মাসুদুল হাসান (৩৯) ও মো. কাউসার মিয়া (৩৮)। গ্রেফতার সবাই সদর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে মো. সোহেল সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আনোয়ারা টাওয়ারের ১০ তলার একটি বাসায় দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসতো।

একটি জুয়াড়ি চক্র দীর্ঘদিন ধরে এখানে জুয়া খেলে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা রবিবার রাতে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহজাহান বলেন, সোমবার রাতে ১০ জুয়াড়িকে র‌্যাবের পক্ষ থেকে সদর থানায় হস্তান্তর করা হয়।

মঙ্গলবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন

দীর্ঘদিনের প্রচেষ্টার পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১ নং পদ্মপুকুর ইউনিয়নের মধ্য দিয়েবিস্তারিত পড়ুন

সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা

গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার পাঁচ বছর দায়িত্বে থাকবে, এটি মেনে নিয়েই রাজনীতি করাবিস্তারিত পড়ুন

অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী

সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট ক্যানসেল করা হবেবিস্তারিত পড়ুন

  • কিলোমিটারপ্রতি যত বাড়লো বাসভাড়া
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • একযোগে পুলিশের ৩১ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি
  • প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
  • কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী