শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া পৌর নির্বাচনে মেয়র পদে স্বামী-স্ত্রীর লড়াই

সাতক্ষীরার কলারোয়ায় আগামি ৩০ জানুয়ারী পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি’র সতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বামী-স্ত্রী।

মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান সাময়িক বরখাস্তকৃত পৌর মেয়র ও উপজেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক আক্তারুল ইসলাম ও তার সহধর্মিণী নার্গিস সুলতানা মনোনয়নপত্র সংগ্রহ করে উপজেলা নির্বাচন অফিসে জমা দিয়েছেন। ইতোমধ্যে যাচাই বাছাই শেষে উভয় প্রার্থীর মনোনয়ন পত্র বৈধতা লাভ করেছে।

স্বামী-স্ত্রীর মনোনয়ন বৈধতা লাভ করার পর পৌরসভার কৌতুহলী ভোটারদের মধ্যে নানান গুঞ্জন জন্ম নিয়েছে। যদিও আগামি ১০ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। পৌরসভার বিভিন্ন এলাকার চায়ের দোকান, রেস্টুরেন্ট, কফিশপে উপস্থিত উৎসুক ভোটারদের মধ্যে একটাই আলোচ্য বিষয় স্বামী-স্ত্রীর প্রার্থী হওয়া নিয়ে। স্বামী-স্ত্রীর মধ্যে সমঝোতার মাধ্যমে প্রার্থী হিসাবে মেয়র পদে একজন প্রতিদ্বন্দ্বিতা করবেন নাকি উভয় প্রার্থী একই পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন এমন প্রশ্নে।

আক্তারুল ইসলামের স্ত্রী নার্গিস সুলতানা বলেন, ‘মামলা থাকায় স্বামীর প্রার্থিতা বাতিল হতে পারে এজন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলাম। তবুও শেষ পর্যন্ত মাঠে থাকতে চাই।’

আক্তারুল ইসলাম জানান, ‘প্রয়োজনে উভয়ই মেয়র প্রার্থী হিসাবে আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করবো। তবে স্ত্রীর প্রচারণায় অগ্রাধিকার রেখে নিজেকে সম্পৃক্ত রাখবো।’
তিনি আরো বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস আমরা যদি স্বামী-স্ত্রী উভয় প্রার্থীও শেষ পর্যন্ত থাকি তাহলেও অন্য প্রার্থীদের চেয়ে আমরা এগিয়ে থাকবো।’

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা