বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জমিজমার বিরোধে সাতক্ষীরায় এক পরিবারের উপর হামলা

ব্যক্তি মালিকানাধীন ঘের দখল কেন্দ্র করে ঘেরের প্রকৃত মালিকসহ একই পরিবারের পাঁচজনকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। এসময় দুবৃত্তরা চার বছরের শিশু সাফিন, পরিবারের নারী সদস্যদেরও নৃশংসভাবে কুপিয়ে জখম করে। আহতদের মধ্যে হলেন-ঘের মালিক ও সাবেক সেনা সদস্য হায়দার আলীর অবস্থা বর্তমানে বেশী সংকটাপন্ন। তাকে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় উন্নত চিকিৎসার জন্য। তার স্ত্রী শিরিন হায়দার, ছোট ভাই গোলাম মোস্তফা টুটুল, তার স্ত্রী সোনিয়া খাতুন ও তাদের চার বছরের ছেলে সাফিন। সাফিনের অবস্থাও সংকটাপন্ন।

শুক্রবার বিকেলে দেবহাটা উপজেলার পুষ্পকাটি গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

আহত হায়দার আলীর ভাই গোলাম মোস্তফা টুটুল বলেন, বিকেলে আমার বড় ভাই হায়দার আলী, ভাবি শিরিন হায়দার, আমি, আমার স্ত্রী সোনিয়া খাতুন ও চার বছরের ছেলে সাফিন ঘের এলাকায় গেলে স্থানীয় সন্ত্রাসী ও ঘেরের জবরদখলকারী আলিপুরের আকবার আলীর ছেলে মোস্তাফিজুর রহমান বকুল, মাসুদ, বাবু, আলিপুরের মৃত হবি সরদারের ছেলে জাহাঙ্গীর, পুষ্পকাটির শহীদ, আলিপুর চেকপোস্টের রবসহ আরও কয়েকজন রাম দা, লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় দুর্বৃত্তরা হায়দার আলীকে রাম দা, রড, লাঠি দিয়ে কুপিয়ে, পিটিয়ে ক্ষত-বিক্ষত করে। এতে তার মাথায় গুরুতর জখম হয়েছে। ভেঙেছে একটি হাত, আরেকটি হাতে রাম দার কোপে গুরুতর জখম হয়েছে।

এছাড়া পিটিয়ে পা ভেঙে দেয় সোনিয়া খাতুনের। চার বছরের শিশু সাফিনকে মেরে ছুড়ে পাশের খালে ফেলে দেয়। শিরিন হায়দার ও গোলাম মোস্তফা টুটুলকেও নির্মমভাবে পিটিয়ে আহত করে।

আহতদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে হায়দার আলী ও শিরিন হায়দারকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।

তিনি আরও বলেন, দুবৃত্তরা ওই ঘের দীর্ঘদিন জবরদখল করে খাচ্ছিল। পরে মামলা করলে রায় আমাদের পক্ষে আসে। তারপর প্রতিপক্ষ হাইকোর্টে আপিল করলে তার রায়ও আমাদের পক্ষে আসে। কিন্তু দখলকারীরা কোনোভাবেই জমি ছাড়তে চাচ্ছিল না।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব সাহা জানান, ঘটনার খবর পেয়ে ফোর্স পাঠানো হয়েছিল। রাতেই গোলাম মোস্তফা টুটুল টুটুল বাদী হয়ে দেবহাটা থানায় ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় আরো কয়েকজনের নামে হত্যাচেষ্টা মামলা করেছেন। তবে এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কুলিয়া ইউনিয়ন বিএনপি’র নামে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক কাউসার আজিজ দেবহাটা উপজেলার সরকারি কর্মকর্তা,বিস্তারিত পড়ুন

দেবহাটায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় আলোচনার ঝড়!

দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা চলমান মাদকের প্রভাব বিস্তার, চোরাচালানী বন্ধবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • সাতক্ষীরার দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • দেবহাটায় মাদ্রাসার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংবর্ধনা অনুষ্ঠান
  • দেবহাটায় বসুখালী খাল পুনঃখননের উদ্বোধন
  • দেবহাটায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৬ আসামী আটক
  • দেবহাটায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের মিলনমেলা
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি দেবহাটার সজল
  • ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল
  • দেবহাটায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
  • দেবহাটায় অপদ্রব্য পুশ করা চিংড়ি জব্দ ও জরিমানা