রবিবার, আগস্ট ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কোকোর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী কাল, বিএনপির দোয়া মাহফিল আয়োজন

আগামীকাল রবিবার (২৪ জানুয়ারি) সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে তার কবর জিয়ারত করবেন বিএনপির নেতারা। এছাড়াও খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় ঘরোয়া পরিবেশে দোয়া করা হবে। শনিবার (২৩ জানুয়ারি) বিকালে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং শায়রুল কবির খান এসব তথ্য জানান।

শায়রুল কবির জানান, রবিবার সকাল ১০টায় বনানী কবর স্থানে দলীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কবর জিয়ারত করবেন। এছাড়া বাদ আসর গুলশান চেয়ারপারসনের অফিসে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

তিনি জানান, কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার দুপুর ২ টায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় অফিসের নীচ তলায় দোয়া ও স্মরণ সভা হবে। এতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ উপস্থিত থাকবেন।

প্রসঙ্গত, ২০১৫ সালের ২৪ জানুয়ারি বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টার দিকে কুয়ালালামপুরে মারা যান আরাফাত রহমান কোকো। হার্ট অ্যাটাক হওয়ার পর কুয়ালালামপুরের স্থানীয় বিএনপি নেতারা দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে তিনি পথেই মারা যান। পরদিন তার মরদেহ বাংলাদেশে আনা হয়।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম প্রায় চূড়ান্ত!

বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়নবিস্তারিত পড়ুন

বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

বিরোধী দল আগের মতো ভূমিকা পালন করে এখন ‘হাসিনার ভাষায়’ কথা বলতেবিস্তারিত পড়ুন

তরুণ নারীরা নেতৃত্বের সুযোগ পেলে শক্তিশালী হবে দেশের ভবিষ্যৎ : জুবাইদা রহমান

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন,বিস্তারিত পড়ুন

  • হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
  • সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ
  • দেশের প্রকৌশলীদের প্রশংসা প্রধানমন্ত্রীর
  • বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তরা পেলো নতুন বাড়ির চাবি
  • সমুদ্র উপকূলে কল-কারখানা স্থাপন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে : বাঁশখালীতে প্রধানমন্ত্রী
  • মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী
  • পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক
  • রাষ্ট্রপতি নির্বাচনে দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করলো বিএনপি
  • রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
  • ‘কিসের হাসিনা’, মাঝেমধ্যে আওয়াজ-টাওয়াজ শোনা যায় : স্বরাষ্ট্রমন্ত্রী
  • ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর
  • বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী