মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ব্যাংকারের স্ত্রী ছোট্ট নিশিকে তিন বছর ধরে খুন্তির ছ্যাঁকা দিতেন

ময়মনসিংহে গৃহকর্মী শিশুকে নির্যাতনের পর তার বাবার কাছে রেখে যাওয়ার সময় স্ত্রীসহ এক ব্যাংকারকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

আটকরা হলেন, মিজানুর রহমান ও তার স্ত্রী মুন্নী। মিজানুর রহমানের গ্রামের বাড়ি কিশোরগঞ্জে। তিনি অগ্রণী ব্যাংকে চাকরি করেন বলে জানা গেছে।

নির্যাতিত গৃহকর্মী নিশি (১০) জেলার নান্দাইল উপজেলার রাজবাড়ি গ্রামের প্রতিবন্ধী মুজিবুর রহমানের মেয়ে।

এ ঘটনায় শনিবার (০৬ ফেব্রুয়ারি) রাতে ভিক্টিম শিশুর বাবা মুজিবুর রহমান বাদী কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন।

এর আগে ওইদিন বিকেলে পাটগুদাম ব্রিজ মোড়ে আহত গৃহকর্মী নিশিকে তার বাবা মুজিবুর রহমানের কাছে হস্তান্তর করে চলে যাওয়ার সময় স্থানীয়রা ওই দম্পতিকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

পুলিশ জানায়, তিন বছর আগে জেলার নান্দাইল উপজেলার রাজাবাড়ী গ্রামের বাসিন্দা প্রতিবন্ধী মুজিবুরের ১০ বছরের শিশু কন্যা নিশি ঢাকার ধানমন্ডীতে ব্যাংকার মিজানের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ যায়। টানা তিন বছর মিজান ও তার স্ত্রী মুন্নী শিশুটির হাত-পা বেঁধে লাঠিপেটা, গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দেয়াসহ গরম পানি ঢেলে সারাদেহ ঝলসে দেন।

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার এসআই সুব্রত সাহা বলেন, ৯৯৯ এ কল পাওয়ার পর পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে। এ ঘটনায় মামলা হয়েছে। আটক ব্যাংকার মিজান ও তার স্ত্রী মুন্নীকে গ্রেফতার দেখানো হবে।

একই রকম সংবাদ সমূহ

খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা

দক্ষিণ জনপদের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দৌলতপুর সরকারি বিএল কলেজের দুটিবিস্তারিত পড়ুন

যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩

যশোরের শার্শা উপজেলার গোগা-রুদ্রপুর সড়কে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকবিস্তারিত পড়ুন

দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান

বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি, ভারত মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিক্তিক নিয়োগবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • সাতক্ষীরায় লিগ্যাল এইড’র মাধ্যমে গত ৬ মাসে ৮০ লক্ষাধিক টাকা আদায়
  • বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
  • পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
  • চূড়ান্ত পর্যায়ে নতুন বেতন কাঠামো গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া
  • নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয়: বিএনপি
  • হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা
  • বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য, গত বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লেনদেন হয়েছিল প্রায় ১৪০ কোটি টাকা
  • সরকারের আগাম পদক্ষেপের কারণে বন্যায় ক্ষয়ক্ষতি কম হয়েছে: পার্বত্য প্রতিমন্ত্রী
  • বগুড়ার আলোচিত সেই তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা