শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পিরোজপুরের মঠবাড়িয়ায় ইভটিজিং এর ঘটনায় ইউপি চেয়ারম্যানকে মামলা দিয়ে হয়রানির অভিযোগ

পিরোজপুরের মঠবাড়িয়ায় ইভটিজিং এর ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ ৭ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে।

জানা গেছে, উপজেলার সাপলেজা হাই স্কুল মাঠে অনুষ্ঠিত আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট চলাকালীন শতশত দর্শনার্থীদের পাশাপাশি মাঠ সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের ছাদে স্কুল অ্যান্ড কলেজ পড়ুয়া ছাত্রীরাসহ বেশ কিছু নারী দর্শনার্থী খেলা উপভোগ করছিল। এ সময় ওই ছাদে থাকা স্থানীয় খোকন নামে এক মাছ ব্যবসায়ীর মেয়ে ইভটিজিং এর শিকার হয়ে টুর্নামেন্ট আয়োজকদের জানালে মুহূর্তের মধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়ে।স্থানীয় কিছু যুবক অতি উৎসাহী হয়ে ইভটিজারদের ধাওয়া করলে তারা মাঠ থেকে পালিয়ে যায়।

ওইদিন ৩০ জুলাই সন্ধ্যার পর উক্ত মাছ ব্যবসায়ী ইভটিজারদের বিরুদ্ধে স্থানীয়ভাবে বিচার দেওয়ার জন্য টাওয়ার বিল্ডিংয়ের সামনে মোটরসাইকেল স্টেশনে গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে ওই মাছ ব্যবসায়ীর পক্ষে বিপক্ষে পুনরায় ধাওয়া পাল্টা ধাওয়া শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যুবলীগ নেতা কালাম মোল্লা আহত হয়।

এ ঘটনায় নজরুল ইসলাম বাদী হয়ে মঠবাড়িয়া থানায় গত ২ আগস্ট ৯ নং সাপলেজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মিরাজ মিয়াকে প্রধান আসামি করে ৭ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।

এ ব্যাপারে চেয়ারম্যান মিরাজ মিয়া জানান, স্থানীয় নির্বাচনী প্রতিপক্ষ একটি মহল আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও হয়রানি করার জন্যই এ মামলা দায়ের করেছে।মামলা থেকে অব্যহতি পাওয়ার জন্য উর্ধতন পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুজ্জামান জানান, অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু করা হয়েছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়