বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১৫ ফেব্রুয়ারি বীর মুক্তিযোদ্ধা ভাতা ডিজিটালি বিতরণের উদ্বোধন

আগামী ১৫ ফেব্রুয়ারি ইলেকট্রনিক জি-টু-পি (সরকার থেকে ব্যক্তি) পদ্ধতিতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে সোমবার (৮ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে পাঠানো চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, বীর মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তথ্য সম্বলিত ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) (ওয়েব লিংকের mis.molwa.gov.bd) ভিত্তিতে জানুয়ারি মাসের বীর মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা ইলেকট্রনিক জি-টু-পি পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংক থেকে সরাসরি সংশ্লিষ্ট ভাতাভোগীর ব্যাংক হিসাবে ক্রেডিট করা হবে, যা প্রধানমন্ত্রী আগামী ১৫ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে উদ্বোধন করতে সম্মতি জানিয়েছেন।

এজন্য ডিসি ও ইউএনওদের এমআইএসের ওয়েবলিংকের নির্ধারিত ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে মঙ্গলবারের (৯ ফেব্রুয়ারি) মধ্যে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা জানুয়ারি মাসের পে-রোল মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রধানমন্ত্রী তারেক রহমান যদি মনে করেন, মন্ত্রিসভার কোনো সদস্য প্রত্যাশিতভাবে দায়িত্ব পালনবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকেরা অংশ নিতে পারবেন না

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রার্থিতা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছেবিস্তারিত পড়ুন

পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন

পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। বিসিএস (পুলিশ) ক্যাডারের ডিআইজি, অতিরিক্তবিস্তারিত পড়ুন

  • এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ফিরলো পুরোনো নিয়ম
  • গাজী নজরুলের বিষয়ে আরও খোঁজ-খবর নিয়ে সাংগঠনিক পদক্ষেপ
  • শরিকদের মধ্যে মতভিন্নতা থাকতে পারে, বিভেদ নেই: তারেক রহমান
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
  • মশা নিধনে দেশীয় উদ্ভাবনের পরীক্ষামূলক প্রয়োগের আহ্বান মির্জা ফখরুলের
  • গ্রেপ্তার মেজর মোজাফফরের বিচার হবে সামরিক আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ভারত থেকে বাংলাদেশে আসছে ২০০ ব্রডগেজ রেলকোচ, সরবরাহ শুরু আগস্টে
  • বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
  • পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
  • চূড়ান্ত পর্যায়ে নতুন বেতন কাঠামো গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া
  • পরাজয়ে শুরু সিরিজ জয়ে শেষ জিম্বাবুয়ে সফর