মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কলারোয়া ইউরেকা পেট্রোল পাম্পের পাশে অবস্থিত শ্রমিক ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মনজুরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক আব্দুর রহিমের পরিচালনায় শুরুতেই পবিত্র কোরআন তেলোয়াত ও গীতা পাঠ দানের মধ্য দিয়ে‌ এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় তিন বছরের আয় ব্যয়ের হিসাব, অশ্রমিক ছাঁটাই, কিভাবে আগামী নির্বাচন সম্পন্ন করা হবে সেই বিষয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা জেলা শ্রমিক লীগের সভাপতি সাইফুল করিম সাবু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সাতক্ষীরা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ খালেক, কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, সাবেক আহ্বায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু।

এসময় শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মজনুর রহমান, যুগ্ম সম্পাদক মোক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, সহ সাধারন সম্পাদক আনারুল ইসলাম, শরিফুল ইসলাম, সড়ক সম্পাদক মো. হাসান আলী, জিল্লুল হাসান, হাবিবুর রহমান হাব্বী, সিরাজুল ইসলাম, শ্রমিক নেতা শহীদুল ইসলাম, মোস্তফা ওহিদুজ্জামান ওহিদ, আলমগীর হোসেন আলম, তুহিন হোসেন,‌ নবনির্বাচিত পৌর কাউন্সিলর শফিউল আলম শফি, আসাদুজ্জামান তুহিন, রফিকুল ইসলাম, আলফাজ উদ্দিন, জাতীয় শ্রমিকলীগ সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আলী, সাতক্ষীরা সদর উপজেলা শাখার সদস্য সচিব জাহিদ খানসহ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

সাধারণ সভা শেষে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়ে আগামীতে সুস্থ ভাবে নির্বাচনের লক্ষ্যে একজন নির্বাচন কমিশনের নাম ঘোষণা পুর্বক আগামী নির্বাচনের দিনক্ষণ ধার্য করা হবে বলে সভায় সিদ্ধান্ত হয়।
পরে শ্রমিকদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম বলেন, আমরা বিগত ৩ বছের শ্রমিকদের আয় ব্যয় পুঙ্খানুভাবে হিসাব রেখেছি। দূর্ঘটনায় ও স্বাভাবিক ভাবে মৃত্যুবরণ করা শ্রমিকদের মৃত্যু ভাতা দিয়েছি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু