সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায়

বীর মুক্তিযোদ্ধা পরিবারের সম্পত্তি জবর দখলের প্রতিবাদে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধা পরিবারের সম্পত্তি ভূমিদস্যু কর্তৃক অবৈধ ভাবে জবর দখলের প্রতিকারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে এ অভিযোগ করেন আশাশুনির শ্রীউলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো: আলতাফ হোসেন।

লিখিত অভিযোগে তিনি বলেন, আমরা বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন, নজরুল ইসলাম টুকু, নূর মোহাম্মাদ সরদার ও শহীদ বীর মুক্তিযোদ্ধা হুদা সরদারের শরিকের লোকজন। আমাদের মুক্তিযোদ্ধা পরিবারের সাতক্ষীরার আশাশুনি উপজেলার হাড়িভাঙ্গা মৌজার ডিএম-৭ এম,এ ৩নং খতিয়ানে মালিক হওয়ার স্বত্ত্বেও স্বাধীনতা বিরোধী ভূমিদস্যু অজিয়ার গং আমাদের পৈত্রিক ১০.০৬ একর সম্পত্তি আত্মসাথের উদ্দেশ্যে জালিয়াতির মাধ্যমে ভূয়া সেল সার্টিফিকেট তৈরি করে জোরপূর্বক অবৈধভাবে জবর দখল করে। উক্ত জাল সেল সার্টিফিকেটের বিরুদ্দে আমার অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) সাতক্ষীরা আদালতে ৮/৯৭ নং মামলা দায়ের করি। ভূমি আপীল বোর্ড মামলা নং- ৫-১০৬/২০০৬। হাইবিভাগের মামলা নং- ১২৪৭/২০১১। মহামান্য সুপ্রিম কোর্টের মামলা নং-৪২০৮/১৭। সকল মামলার রায় ডিক্রি মুক্তিযোদ্ধা পরিবারের অনুকুলে রয়েছে। কিন্তু এলাকার চিহ্নিত ভূমিদস্যু অজিয়ার, কুদ্দুছ বাহিনী আদালতের রায় ডিক্রিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উক্ত সম্পত্তি জবর দখল করে রেখেছে। এছাড়া বীর মুক্তিযোদ্ধা পরিবারের কেউ উক্ত সম্পত্তিতে গেলে অজিয়ার বাহিনীর সদস্যরা খুন জখমসহ মিথ্যা মামলায় ফাসিয়ে হয়রানির হুমকি দিচ্ছে। বিগত ৩০ বছর অবৈধভাবে সর্বশান্ত নি:স্ব বীর মুক্তিযোদ্ধা পরিবারের লোকজন ঐ সম্পত্তি হতে বঞ্চিত। উক্ত জাল সেল সার্টিফিকেটের বিরুদ্ধে মামলা করলেও উল্লেখিত ব্যক্তিরা জোরপূর্বক হাড়িভাঙ্গা বাজার সংলগ্ন মূল্যবান জমিতে পাকা দোকানঘর নির্মাণ করে বহাল তবিয়তে ভাড়া গ্রহণ ও জবর দখল করে আসছে। পরিবার পরিজন নিয়ে আমরা অতিকষ্টে ওই ভূমিদস্যু অজিয়ার বাহিনীর ভয়ে আতংকে দিনাতিপাত করছি। যে কোন মুহুর্তে অজিয়ার বাহিনী আমাদের উপর হামলার করে ক্ষয়ক্ষতি করতে পারে। তাদের ভয়ে আমরা স্বাভাবিক ভাবে চলাফেরা করতেও পারি না। আমরা ওই ভূমিদস্যু অজিয়ার বাহিনীর কবল থেকে পৈত্রিক সম্পত্তি রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সাতক্ষীরা জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। সাংবাদিক সম্মেলনে পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সুস্থতা কামনায় ওলামা দলের দোয়া

সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক ছাত্রনেতা আবু জাহিদ ডাবলুর আশুবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি দায়িত্ব পেয়েছেন কামরুজ্জামান ভুট্টো

সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে আনুষ্ঠানিকভাবেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাইবার বুলিং ও বিভিন্ন সামাজিক অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং সমাবেশ

শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতি এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং,বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় কাফনের কাপড়ে তরুণদের ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’
  • সাতক্ষীরায় ‘আইল থেকে আন্তালিয়া’ প্রচারাভিযান ঋণ নয়, অনুদান ও নারী কৃষকের স্বীকৃতি দাবি
  • ‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ দিন’: সাতক্ষীরায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত
  • সাতক্ষীরার পলাশপোল ডায়াবেটিক দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প
  • সাতক্ষীরায় ‘শিক্ষা ও সমাজ উন্নয়নে হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর অবদান’ শীর্ষক সেমিনার
  • সাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা
  • ৫ ডিসেম্বর সাতক্ষীরায় আসছেন ১১ দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান
  • সাতক্ষীরা সদর উপজেলা যুব জামায়াতের দায়িত্বশীল বৈঠক
  • সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • সাতক্ষীরায় মাদক কারবারির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে এসপি ও ডিসির নিকট স্মারকলিপি প্রদান
  • সাতক্ষীরায় বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের বার্ষিক প্রতিনিধি সম্মেলন
  • ব্রহ্মরাজপুরে যুবকদের মাঝে জার্সি বিতরণ করলেন মেম্বার প্রার্থী মাওলানা আনিছুর রহমান