সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আমার নেতৃত্বে কোম্পানীগঞ্জ আ.লীগ চলবে: কাদের মির্জা

তাদের এ কমিটি আমরা মানি না। আমরা গঠনতান্ত্রিক উপায়ে এখানে কমিটি করেছি। সেই কমিটির নেতৃত্বে কোম্পনীগঞ্জে আওয়ামী লীগ চলবে। এটিই হলো শেষ কথা। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়ে এ কমিটি করা হয়েছে বলে দাবি করেছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভা প্রাঙ্গণে ব্যবসায়ীদের ওপর হামলা, লুটপাট, মুজিব শতবর্ষ উদযাপনের মঞ্চ ভাঙচুর, আওয়ামী লীগের নেতাদের হত্যার উদ্দেশ্যে প্রতিপক্ষের হামলার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে কাদের মির্জা বলেন, আমি জনপ্রতিনিধি, আমি জনগণের পক্ষে কথা বলছি। প্রতিপক্ষ কথা বলছে নিজস্ব স্বার্থে। তবে জাতীয় নেতারা কেন চুপ করে আছে, তা আমি জানি না।

তিনি বলেন, যারা অপরাজনীতি করে, তাদের সঙ্গে আমি রাজনীতি করতে পারব না। আমি আওয়ামী লীগের কমিটিতে থাকতে না পারলে, শিক্ষকদের নিয়ে গঠিত বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সদস্য হিসেবে আমি কাজ করব।

তিনি বলেন, দলের বর্তমানে এ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক দুজন জাসদের লোক। দুজনই গণবাহিনীর কমান্ডার ছিলেন। তারা দলে হাইব্রিড। খিজির হায়াত জাসদের প্ররোচনায় এ ঘটনাগুলো ঘটাচ্ছে। তাদের এ কমিটি আমরা মানি না। আমরা গঠনতান্ত্রিক উপায়ে এখানে কমিটি করছি।

একই রকম সংবাদ সমূহ

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ করেছে জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যালবিস্তারিত পড়ুন

পরিচ্ছন্ন ঢাকা গড়তে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সম্পৃক্ত করতে চান প্রধানমন্ত্রী: মীর শাহে আলম

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলারবিস্তারিত পড়ুন

পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ারও সুযোগ নেই: রিজভী

শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানের করা ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী
  • শেখ হাসিনা সময় এসেছে এবং সেই সময় শেষও হয়েছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত মোজেনা
  • হামলার পেছনে কাদের হাত থাকতে পারে, জানালেন নুসরাত তাবাসসুম এমপি
  • আ.লীগ যতবার ক্ষমতায় এসেছে, দেশকে জাহান্নামে পরিণত করেছে: আব্দুস সালাম
  • শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এমপি
  • নুসরাতের বাড়িতে আগুন, পাশে থাকার ঘোষণা ছাত্রদল নেতা আবিদুলের
  • রক্তের দাগ শুকায়নি, ভারত থেকে উঁকি দিচ্ছে ফ্যাসিস্টরা: ডেপুটি স্পিকার
  • ডিসেম্বরকেন্দ্রিক আওয়ামী লীগের ব্লুপ্রিন্ট ফাঁস
  • নেতাকর্মীদের তৎপরতা, শেখ হাসিনার দেশে ফেরা বাস্তবতা কতটা?
  • পাসপোর্ট, ট্রাভেল পাস ও প্রত্যর্পণ চুক্তির নিয়ম কী
  • কপ-৩১ থেকে বাংলাদেশ তার ন্যায্য হিস্যা পাবে: রিজভী
  • শিল্পাঞ্চলে ৬ বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রী