দুদকে চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন মঈনউদ্দীন আবদুল্লাহ


দুর্নীতি দমন কমিশনের সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদ ও কমিশনার এ এফ এম আমিনুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন মঈনউদ্দীন আবদুল্লাহ এবং মো. জহুরুল হক।
বুধবার (১০ মার্চ) সকালে তারা দুদকে যোগদান করেন।
এ সময় তাদের স্বাগত জানান কমিশনের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার।
আইন অনুযায়ী, তিনজন কমিশনারের সমন্বয়ে দুদক গঠিত হয়। কমিশনারদের মেয়াদ থাকে পাঁচ বছর। তাদের মধ্য থেকে একজনকে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়। সেই মেয়াদকাল শেষ হওয়ায় মঙ্গলবার দুদক চেয়ারম্যান ও কমিশনার-তদন্ত’য়ের পদ শূন্য হয়।
দুর্নীতি দমন কমিশনের দুই সদস্যের মেয়াদ ফুরিয়ে আসায় মন্ত্রিপরিষদ বিভাগ গত ২৮ জানুয়ারি পাঁচ সদস্যের একটি বাছাই কমিটি গঠন করে, যার নেতৃত্বে ছিলেন আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
সেসব শূন্য আসনে বাছাই কমিটির সুপারিশে দায়িত্ব পেলেন কৃষি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মঈনউদ্দীন আবদুল্লাহ এবং টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের-বিটিআরসি’র সাবেক চেয়ারম্যান মো. জহুরুল হক।
এছাড়া কমিশনের অপর সদস্য সাবেক জ্যেষ্ঠ সচিব মোজাম্মেল হক খানের মেয়াদ ২০২৩ সালের জুলাই পর্যন্ত থাকায় তিনি মেয়াদকাল পূর্ণ হওয়া পর্যন্ত স্বপদে বহাল থাকছেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

ডিসেম্বরকে ঘিরে নাশকতার শঙ্কা নেই : এসআরবি
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) জানিয়েছে, ডিসেম্বরকে কেন্দ্র করে এখন পর্যন্ত বড় ধরনেরবিস্তারিত পড়ুন

সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যেকোনো ধরনের নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারীবিস্তারিত পড়ুন

সিডরের ১৯ বছর: বেড়িবাঁধের ক্ষত শুকায়নি, কাটেনি আতঙ্ক
আজ ১৫ নভেম্বর, ২০০৭ সালের ১৫ নভেম্বর রাতে ঘূর্ণিঝড় সিডরের আঘাতে লণ্ডভণ্ডবিস্তারিত পড়ুন


