সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আমাদের সময় দেশের সাংবাদিকতার নতুন ধারা : সাতক্ষীরায় বর্ষপূর্তির অনুষ্ঠানে বক্তারা

‘দেশে সুশাসন প্রতিষ্ঠায় আমাদের সময় অগ্রনী ভুমিকা পালন করে চলেছে। সাংবাদিকতার নতুন ধারা তৈরী করেছে আমাদের সময়। পত্রিকাটি বাংলাদেশের সংবাদপত্র জগতে অনন্য ভুমিকায় অবতীর্ণ হয়েছিল। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে আমাদের সময় বলিষ্ঠ ভুমিকা পালন করে চলেছে। দেশের সকল পরিস্থিতিতে আমাদের সময় সাহসি ভুমিকা পালন করেছে।’

আমাদের সময় এর ১৭ তম বর্ষপূর্তি উপলক্ষে সাতক্ষীরা প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি’র সভাপতিত্বে এবং ডেইলী সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আমাদের সময় এর নিজস্ব প্রতিবেদক মোস্তাফিজুর রহমান উজ্জল।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার শামছুল হক শামস্, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সাতনদী পত্রিকার সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাপ্তাহিক ইচ্ছেনদী’র সম্পাদক মকছুমুল হাকিম, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান, সদর উপজেলা সমাজসেবা কর্মকতা সহিদুর রহমান, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, সিনিয়র সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, মোজাফ্ফর রহমান, রুহুল কুদ্দুস, যুগ্ম সম্পাদক আব্দুল জলিল, সিনিয়র সাংবাদিক কাজী শওকাত হোসেন ময়না, উদীচী জেলা সংসদের সভাপতি শেখ সিদ্দিকুর রহমান প্রমূখ।

বক্তারা আমাদের সময়ের উত্তোরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

অনুষ্ঠানে বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সুস্থতা কামনায় ওলামা দলের দোয়া

সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক ছাত্রনেতা আবু জাহিদ ডাবলুর আশুবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি দায়িত্ব পেয়েছেন কামরুজ্জামান ভুট্টো

সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে আনুষ্ঠানিকভাবেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাইবার বুলিং ও বিভিন্ন সামাজিক অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং সমাবেশ

শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতি এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং,বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় কাফনের কাপড়ে তরুণদের ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’
  • সাতক্ষীরায় ‘আইল থেকে আন্তালিয়া’ প্রচারাভিযান ঋণ নয়, অনুদান ও নারী কৃষকের স্বীকৃতি দাবি
  • ‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ দিন’: সাতক্ষীরায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত
  • সাতক্ষীরার পলাশপোল ডায়াবেটিক দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প
  • সাতক্ষীরায় ‘শিক্ষা ও সমাজ উন্নয়নে হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর অবদান’ শীর্ষক সেমিনার
  • সাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা
  • ৫ ডিসেম্বর সাতক্ষীরায় আসছেন ১১ দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান
  • সাতক্ষীরা সদর উপজেলা যুব জামায়াতের দায়িত্বশীল বৈঠক
  • সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • সাতক্ষীরায় মাদক কারবারির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে এসপি ও ডিসির নিকট স্মারকলিপি প্রদান
  • সাতক্ষীরায় বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের বার্ষিক প্রতিনিধি সম্মেলন
  • ব্রহ্মরাজপুরে যুবকদের মাঝে জার্সি বিতরণ করলেন মেম্বার প্রার্থী মাওলানা আনিছুর রহমান