শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শা সীমান্তে ৮৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

যশোরের শার্শার ধান্যখোলা এবং শিকারপুর সীমান্ত হতে ভিন্ন ভিন্ন অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহল দল।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ সেলিম রেজা, বিজিবিএম, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত কতিপয় মাদক ব্যবসায়ী বিভিন্ন কৌশলে সীমান্ত পার করে ভারত হতে বাংলাদেশে মাদকদ্রব্য নিয়ে আসে এবং তা যশোরসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছে। উক্ত মাদকদ্রব্য আটকের নিমিত্তে গোয়েন্দা তৎপরতাসহ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে অদ্য ১৬ এপ্রিল ২০২১ তারিখ ০০৪০-০৪০০ ঘটিকা পর্যন্ত পৃথক ০৩ টি অভিযানে ধান্যখোলা এবং শিকারপুর বিওপিতে কর্মরত সুবেদার মোঃ আশরাফ আলী, নায়েব সুবেদার এ বি সিদ্দিক এবং হাবিলদার মোঃ জালাল আহমেদ এর নেতৃত্বে ০৩ টি বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে ধান্যখোলা বিওপির ইন্দ্রপুর গ্রাম হতে ৩৪ কেজি ও ০১ জন আসামী, জেলেপাড়া পোষ্টের আয়রন ব্রিজ হতে ২২ কেজি এবং শিকারপুর বাওড় পাড় হতে ৩২ কেজি গাঁজাসহ সর্বমোট ৮৮ কেজি গাঁজা আটক করা হয়।
আটককৃত আসামী মোঃ ছহির উদ্দিন (৩০), পিতা-মৃত আঃ ছাত্তার, গ্রাম-৭নং ঘিবা, ডাক-ধান্যখোলা, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর।

আটককৃত গাঁজার সিজার মূল্য ৩,০৮,০০০/- (তিন লক্ষ আট হাজার) টাকা। আটককৃত গাঁজাসহ আসামীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরে কার্যক্রম প্রক্রিয়াধীন।

একই রকম সংবাদ সমূহ

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি

যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্নবিস্তারিত পড়ুন

এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা

যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতেবিস্তারিত পড়ুন

  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার
  • মনিরামপুরে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মনিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা
  • যশোরের রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
  • মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রি ৫ অভিযানে কারাদণ্ড ও জরিমানা
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু
  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
  • যশোরের রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় রাজগঞ্জের ‘নাবা’ তিন বিভাগেই প্রথম স্থান